সমবায় বিভাগের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করছে সরকার- এলজিআরডি মন্ত্রী

Date:

ভোরের কন্ঠঃ ময়মনসিংহে শুরু হলো উন্নয়নের নবদিগন্তের ছোয়া । আজ  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ময়মনসিংহের মাটিতে পা রেখেছেন । তিনি পা রাখলেন আর ময়মনসিংহের মানুষ উন্নয়নের ধারাবাহিকতা দেখে স্বপ্ন দেখতে শুরু করেছে ।

বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া গরীব-মেহনতির উপকারের সমবায় ।কিন্তু কালের বিবর্তনে এই বিভাগের হারানো গৌরব পুনরুদ্ধারে চলতি বছরের মধ্যে যে কার্যক্রমের শুরু করেছে সরকার তার নাম ‘একটি বাড়ি একটি খামার’ ।

বর্তমান সরকার প্রয়োজনীয় কাজ করছে মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেন, সমবায় বিভাগের দুর্বলতা কাটিয়ে তুলতে সমবায়ের বিধি বিধান যুগোপযোগী করা হবে। আগামী এক মাসের মধ্যে সারাদেশ ব্যাপী সমবায়ীদের উপযোগী প্রশিক্ষণ ব্যাপকভাবে শুরু করা হবে।

এ লক্ষ্যে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সমবায় বিভাগের নিবন্ধক ও মহাপরিচালকে তাৎক্ষণিক নির্দেশ দেন এলজিআরডি মন্ত্রী।

বুধবার বিকেলে জেলা পরিষদ হলরুমে ময়মনসিংহ বিভাগীয় সমবায়ীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এলজিআরডি মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী নির্বাচিত সমবায়ীদের মাঝে চেক বিতরণ করেন।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, বেগম মাফরুহা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী আরো বলেন, কৃষি ঋণ বিতরণের জন্য সমবায়ের জন্ম হয়েছিল। সমবায় ছাড়া জাতীয় উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতা সম্ভব নয়।

তিনি এ সময় বলেন, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ং স¤পূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেদের কারণেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ং স¤পূর্ণতা অর্জন সম্ভব হয়েছে।

তিনি দিৃঢ় কঠিন সংকল্প নিয়ে বলেন, সীমিত সম্পদ এবং কৃষি জমি কম থাকা ও জনসংখ্যা অনেকগুনে বেশী থাকায় যা ছিল অস্বাধ্য। যা বিদেশেও এখন রোল মডেল হিসাবে স্থান করে নিয়েছে। আর এসব হয়েছে সমবায়ীদের মাধ্যমেই। যার ৯০ভাগ সফলতার দাবীদার সমবায়। সমবায় ছাড়া উন্নয়ন সম্ভব নয়।

তিনি এ সময় আরো বলেন, ক্ষুদ্র ঋণের আবদ্ধতা থেকে প্রান্তিক জনগোষ্টিকে মুক্ত করে উন্নয়নের ধারায় ফিরিয়ে আনতে একটি বাড়ী একটি খামার চালু করা হয়েছে। যাতে প্রান্তিক জনগোষ্টি নিজেদের সঞ্চয়ের মাধ্যমে স্বাবলম্বী হতে পারে এবং সমাজ উন্নয়নে দায়িত্বশীল ভুমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমবায় বিভাগের নিবন্ধক ও মহাপরিচালক মোঃ আব্দুল মজিদ, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি.এম সালেহ উদ্দিন, ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, বিভাগীয় সমবায় যুগ্ম নিবন্ধক খোরশেদ আলম, জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান সহ ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলার সফল সমবায় সমিতির কর্মকর্তাবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান