অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া, বরিশালঃ বরিশালের আগৈলঝাড়ায় এখন বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে ইয়াবার রমরমা ব্যবসা চলছে।
এই ব্যবসার সাথে জড়িত রয়েছে একটি প্রভাবশালী মহলের আশির্বাদপুষ্ট সিন্ডিকেট। ক্ষতিগ্রস্থ হচ্ছে উপজেলার যুবক ও কলেজ শিক্ষার্থীরা। এদের মধ্যে কেউ কেউ গ্রেফতার হলেও কয়েকদিনের মধ্যে জামিনে এসে পুনরায় ব্যবসা শুরু করে।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলার গৈলার রথখোলা নামক স্থান থেকে ১২ পিস ইয়াবাসহ পূর্ব সুজনকাঠী গ্রামের মাদক ব্যবসায়ী ইমরান হাওলাদার ও রায়হান মাহাবুব শিমুলকে এসআই মিজানুর রহমান গ্রেফতার করেন।
তাদের বিরুদ্ধে এসআই মিজানুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

