শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধিঃ শ্রীবরদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্ভোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা চত্ত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি আশরাফ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্ভোধন করেন। উদ্ভোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের সভাপত্বিতে মেলা প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. মোশারফ হোসেন সাগরের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ, রেজাউল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, জেলা পরিষদের মহিলা সদস্য মিসেস কোহিনুর বেগম, উপজেলা যুবলীগের আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল প্রমুখ।
মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীগণ তথ্য প্রযুক্তির বিষয়ক কার্যক্রমের প্রদর্শনী ১১টি স্টলের মাধ্যমে তুলে ধরেন। এর মাধ্যমে ছাত্র-ছাত্রী উজ্জীবিত হয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে নিজেদের উদ্ভাসিত করতে পারবে বলে মনে করেন আয়োজনকারী ও সুশীল সমাজ।

