শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধিঃ যুক্তরাজ্যে বিএনপি-জামায়াত কর্তৃক জাতির পিতার ছবি অবমাননা, বাংলাদেশ দূতাবাসে হামলাকারী ও সাজাপ্রাপ্ত আসামী খুনি তারেক কে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে কারাগাড়ে প্রেরনের দাবিতে শ্রীবরদীতে ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
সোমবার দুপুরে শ্রীবরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি এডভোকেট মেরাজ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শেষে চৌরাস্তা মোড়ে এক প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জিয়াউল হক জেনারেলের পরিচালনায় ও ছাত্রলীগ সভাপতি এডভোকেট মেরাজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আহসান হাবিব শাকিল।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মনিরুজ্জামান রুমান, আল-মাহমুদ রাসেল, হাসান খান, পৌর ছাত্রলীদের আহবায়ক হামিদুর রহমান, যুগ্ম আহবায়ক আবির সিদ্দিকী শুভ, কলেজ ছাত্রলীগের আহবায়ক মিনাল, যুগ্ম আহবায়ক হৃদয় সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের আহবায়ক, যুগ্ম আহবায়কসহ সকল ছাত্রলীগের নেতৃত্বীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দূর্নীতিবাজ, এতিমের টাকা আত্মসাতকারী, সাজাপ্রাপ্ত আসামী তারেক রহমানকে দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার জন্য সরকারের কাছে আহবান জানানো হয়।

