একাত্তর বাংলাঃ ফায়ার সার্ভিস কর্মীদের আপ্রাণ চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর ভাসানটেক বস্তির আগুন। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছিলো ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
সোমবার আনুমানিক ১২টার দিকে এই আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানা গেছে। জানা গেছে,এখানে প্রায় দুশো ঘর ছিল।
বস্তিতে বেশিরভাগই ছিল কাঠের আসবাবপত্রের দোকান। এছাড়া কিছু কাপড়ের দোকানও ছিল বলে জানা গেছে। তাই সর্বোচ্চ চেষ্টার করা হলে দমকল বাহিনীকে খুব বেগ পেতে হয়েছে।
এদিকে, ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও নির্দিষ্ট কিছু জানা যায়নি। তবে পাশে মাদ্রাসা ও এতিমখানা থাকায় ক্ষয়ক্ষতি নিয়ে এখনো কিছুই বলা যাচ্ছে না। মাদ্রাসার খতিব ছাড়াও এতিমখানার ছোট ছোট শিশুরাও ছিল। সেক্ষেত্রে সন্দিহান রয়েই যাচ্ছে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুন মাহবুব বলেন, ‘আমরা চেষ্টা করছি।একটু অপেক্ষা করতে হয়। খুব শীঘ্রই আগুন নেভানো সম্ভব হবে। তাছাড়া কারো ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।’
এদিকে ধারণা করা যাচ্ছে, শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

