‘ময়মনসিংহের মাটি মতি স্যারের ঘাঁটি-জেলা আওয়ামীলীগের কর্মীসমাবেশে উত্তাল মুজিবসৈনিকবৃন্দ’

Date:

সুমন ভৌমিকঃ ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের কর্মী সমাবেশ ছিল উত্তালময়। বিতর্কিত স্বিদ্ধান্ত এই সমাবেশের সৌন্দয্যকে ইতিমধ্যেই করেছে কলুষিত ।

সকাল হতেই গোটা নগরী মিছিলে মিছিলে প্রকম্পিত । কারনটা অজানা নয় । ময়মনসিংহের মাটি ও মানুষের নেতা, বর্ষীয়ান পরিচ্ছন্ন রাজনীতিবিদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান কে অবজ্ঞা করার দুঃসাহস নিয়ে আয়োজন করা হয়েছিলো আজকের জেলা আওয়ামীলীগের কর্মী সমাবেশ ।

প্রতিবাদ হয়েছে তুখোড় । নেতা-কর্মীর অংশগ্রহন ছিল উন্মত্ত পদ্মার যৌবনার মতই । চারিদিকে স্লোগান ছিল ‘মতি ছাড়া গতি নাই’ ‘ময়মনসিংহের মাটি মতি স্যারের ঘাঁটি’ ।

হবেই না কেনো ?

কারনটা পরিস্কার । ময়মনসিংহে আওয়ামীলীগের বীজ বুনেছিলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও কিংবদন্ত্রী জননেতা আঃ রফিক উদ্দিন প্রমুখ । এরপরই যার অক্লান্ত পরিশ্রম দলকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় তার নাম বঙ্গবন্ধুর মতিমালা খ্যাত ‘ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান ।

সকাল ১০টায় সমাবেশস্থলে গণজোয়ার এসে উপস্থিত । বিশাল ঢেউ যেন আছড়ে পড়লো কর্মী সমাবেশের ময়দানে । হতবাক কেন্দ্রীয় নেতৃবৃন্দ ।

তাদের বক্তব্যই ফুটে উঠেছে ‘যদি কর্মী সমাবেশ এহেন গণজোয়ার হয় তবে জনসমাবেশ হলে ময়মনসিংহে কি হবে’ ?

ময়মনসিংহ জেলা স্টেডিয়াম তথা রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে সমাবেশ শুরু গণজোয়ারের ঢেউয়ের নেতৃত্বে ধর্মমন্ত্রীর সুযোগ্য সন্তান ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনতার মোহিত উর রহমান শান্ত ।

উৎসব আমেজে ভাটা কারণ এই সমাবেশের গ্রহনযোগ্যতা জেলাবাসীর কাছে ম্লান । সবার মুখে একটিই কথা সমুস্বরে প্রতিফলিত মতি স্যার কে অতিথি করা হয় নাই আওয়ামীলীগের কর্মী সমাবেশে ?

যে মানুষটি জিয়াউর রহমানের মন্ত্রীত্বকে পদ্বদলিত করে মুজিব নিশাণ মেলে ধরেছেন সাহসিকতার সাথে । যে মানুষটি ১/১১ সেনাবাহিনীর রক্তচক্ষূকে উপেক্ষা করে সংবাদ সম্মেলনে প্রকাশ্যে বলেছিলো ‘ হাসিনা ছাড়া কেউ নির্বাচনে গেলে তার মাথায় কল্লা থাকবে না অন্তত আমার জেলায় কারো পা ঠিক থাকবে না’ ।

নেত্রী জানেন সেদিন অনেক সুবিধাবাদী নেতারাই সুর পাল্টে সুশীল বনেছেন কিন্তু বঙ্গবন্ধুর মতিমালা মুজিব আদর্শের সুরের মাধুরীতে দেশপ্রেমিকতার গান গেয়েছেন । নেত্রীর প্রতি তার অসম ভালবাসাই একে একে বিভিন্ন পদায়ন ধাপের শেষ সর্বোচ্চ সিঁড়ি ধর্মমন্ত্রীত্ব পেয়ে অত্যন্ত সফলতার সাথে গুরুদায়িত্ব পালন করে চলেছেন ।

মঞ্চে ছলছে বক্তব্যের পালা । একে একে অগ্নিঝড়া ভাষণে উত্তাল কর্মী সমাবেশ । চারিদিকে চলছে স্লোগান ‘মতি ছাড়া গতি নাই’

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি । কিন্তু অসুস্থতাজনিত কারনে তিনি কর্মী সমাবেশে উপস্থিত হতে পারেন নি । তাই এই কর্মী সমাবেশের প্রধান অতিথির আসনকে অলন্কিত করেছেন ময়মনসিংহে অবস্থিত বাকৃবি ছাত্রসংসদের নির্বাচিত সাবেক ভিপি বৃহত্তর ময়মনসিংহের গর্ব আব্দুর রাজ্জাক এমপি ।

তিনি বলেন, এসে দেখলাম সভাস্থলের সম্মুখসারির চেয়ার খালি । এত বড় প্যান্ডেল খালি । কিন্তু যখন মিছিলে মিছিলে প্রকম্পিত হতে শুরু করে তখন সমাবেশস্থল জনসমুদ্রতায় দাড়িয়েছে ।

তিনি বললেন, সারাদেশে অনিয়ম ও দূর্নীতির কড়ালগ্রাসে নিমজ্জিত ছিল বিএনপি-জামাত জোট সরকারের আমলে । বিদ্যুৎ-গ্যাস-সার সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছিল দুঃস্বপ্নের মত । আজ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় । জোট সরকারের প্রতিটি দূর্ভোগের বিপরীতে এখন সহজলভ্যতা ।

তিনি স্মরণ করে দিয়ে বলেন, পদ্মা সেতু দেশীয় অর্থায়নে তৈরী হচ্ছে । খাদ্য স্বয়ং সম্পূর্ন । সারাদেশে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে । কোন ষড়যন্ত্র সরকারকে হেলাতে পারে নি । পারবেও না ইনশাআল্লাহ্ ।

তিনি এসময় বললেন, ভিক্ষার ঝুলি নিয়ে আর ঘুরতে হয়না । আমরা এখন সাহায্য প্রদান করি । বাংলাদেশকে আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব ব্যাংক স্বীকার করে নিয়েছেন ।

তিনি এ সময়ে প্রশাসনের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের প্রশাসন এখন অনেক সুসংগঠিত । তারা অনেক বীরতার সাথে দেশবিরোধী সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে প্রস্তুত রয়েছেন ।

আগামী নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আগামী নির্বাচনের জন্য অযোগ্য খালেদা জিয়া । অনিয়ম আর লুটপাটকারীদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবেনা । এজন্য সবাইকে ছোটখাট বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান ।

তিনি খালেদা জিয়ার দূর্নীতির কথা বলেন, খালেদা জিয়ার দূর্নীতি করেছেন তাই তার বিচার হয়েছে ।

বক্ততা মঞ্চে উঠে আসলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দিপু মণি, তিনি শুরু করলেন ভাষন, আওয়ামীলীগ গণতান্ত্রিক প্রক্রিয়ায় উঠে এসেছে । গণমানুষের দল । কোন ধরনের ষড়যন্ত্রের মধ্য দিয়ে উঠে আসেনি । এই দলটি পরপর দুইবার নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে । আবারো জনগণের ভোট নিয়ে নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে চাই । আওয়ামীলীগে নিয়ম ভেঙ্গে কোন কাজ হয় না ।

কর্মী সমাবেশে তিনি বলেন, বৃহত্তর ময়মনসিংহের সব কয়টি নির্বাচনী আসনে জয়ের ধারাবাহিকতা ধরে েরাখতে আগামীতে জেলায় জেলায় সাংগঠনিক কার্যক্রম চলবে ।

তিনি এসময় বলেন, আগামীতে ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগকে নিয়ে সভা-সমাবেশ করা হবে । বৃহত্তর স্বার্থে ঐক্য ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কাকে বিজয়ী করার সংকল্প ব্যক্ত করেন ।

তিনি জোট সরকারের দুঃশাসনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, এই বাংলাদেশে কেউ না খেয়ে মরে না, সবার গায়ে পরিস্কার পোশাক শোভা পায়. সবার ঘর আছে কেউ গৃহহীন নয় । আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে এদেশে এমন একটি লোক পাওয়া যাবেনা যে অভাবে আছে ।

শিক্ষা উন্নয়ন নিয়ে তিনি বলেন, শিক্ষা কার্যক্রম ব্যহত যাতে না হয়, সারাদেশে ১লা জানুয়ারীতেই সকল তৃণমূল শিশুদের হাতে বই তুলে দিয়েছেন যে মানুষটি তার নাম শেখ হাসিনা ।

তিনি বঙ্গবন্ধুর হত্যাকারীদের হুশিয়ারী করে দিয়ে বলেন, ৭৫ এ স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যেমে ক্ষমতাকে কুক্ষিগত করে দেশকে পিছিয়ে দেওয়া হয়েছে । ৭১ এর মুক্তিযুদ্ধ, ৫২ ভাষা আন্দোলন,৬৬’র ৬ দফা, ৬৯ এর গণঅভ্যুত্থান সব কিছু অর্জনের মূলে আওয়ামীলীগ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।

তিনি এক এক করে ১৪ দলীয় মহাজোট সরকারের বিগত সময়ের সাফল্যে তুলে ধরে আবারো নৌকা মার্কাকে বিজয়ী করার আহবান জানান ।

ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব পাওয়া নেত্রীর ভাষনের পর মুহূমুহু করতালিতে কর্মীদের গগন বিদারী স্লোগানে প্রকম্পিত ‘মতি ছাড়া গতি নাই’ ।

অনেকেই বক্তৃতা দিলেন । কিন্তু সমাবেশের কোথাও যেন অপূর্নতা পরিলক্ষিত হচ্ছিলো । সেই অপেক্ষার পালা শেষ করে মঞ্চে এলেন জনতার নেতা ধর্মমন্ত্রীর সুযোগ্য সন্তান ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত ।

তিনি মাইক স্পটে এসেই ধন্যবাদ জ্ঞাপন করলেন সমাবেশে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি ।

তিনি উচ্চারণ করলেন, ময়মনসিংহের মাটি ও মানুষের নেতা প্রিন্সিপাল মতিউর রহমান এর নেতৃত্বে ময়মনসিংহের মানুষ আওয়ামীলীগের রাজনীতি করে । এই সমাবেশকে ঘিরে যে ধরনের ন্যাক্কারজনক কার্যক্রম হয়েছে সেটা আমরা ভুলে গেলাম ।

তিনি এ সময় বলেন, আমাদের নেত্রী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন করে ভুলে যান আমরা তেমন করে ভুলে গেলাম । তিনি আমাদের শিক্ষা দিয়েছেন ভুলে যাওয়ার, তাই আমরা ভুলে গেলাম, রাজনীতির শেষ কথা হচ্ছে ভুলে গেলাম কিন্তু ক্ষমা করলাম না ।

উক্ত কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , জনাব আহমদ হোসেন সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় আওয়ামীলীগ, জনাব এড. মোঃ মিজবাহ উদ্দিন সিরাজ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় আওয়ামীলীগ,জনাব ব্যারীস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় আওয়ামীলীগ, জনবা বাবু অসীম কুমার উকিল সাংস্কৃতিক সম্পাদক কেন্দ্রীয় আওয়ামীলীগ, জনাব মোঃ আব্দুস ছাত্তার শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় আওয়ামীলীগ, জনাব মির্জা আজম এমপি সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ ও মাননীয় প্রতিমন্ত্রী বস্ত্র ও পাট মন্ত্রণালয়,জনাব উপাধ্যক্ষ রেমন্ড আরেং সদস্য কেন্দ্রীয় আওয়ামীলীগ, জনাব এহতেশামুল আলম সভাপতি ময়মনসিংহ মহানগর আওয়ালীগ ।

এছাড়া অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা,উপজেলা ও মহানগর আওয়ামীলীগের হাজার হাজার নেতা-কর্মীবৃন্দ ।

আজকের কর্মী সমাবেশের সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সঞ্চালনা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান