একাত্তর বাংলাঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুবিচার পাননি বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
রোববার সকালে রাজধানীতে আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি । এ সময় তিনি বলেন, দুর্নীতির দায়ে দুদক এ মামলা করলেও বেগম জিয়াকে দুর্নীতি দমন কমিশনের ধারায় সাজা দেয়া হয়নি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আরও বলেন, ‘ওরা (আওয়ামী লীগ) বলে বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে অভিযুক্ত। আমরা শুনে, বুঝলাম দুর্নীতির কোনো ধরায় তাঁকে সাজা দেয়া হয় নাই। তাঁকে সাজা দেয়া হয়েছে প্যানেল কোর্টের ৪০৯, ১০৯ ধারা অনুযায়ী।’
তিনি আরও বলেন, ‘দুর্নীতি দমন বিশেষ আদালত এটা। প্যানেল কোর্টের অন্যান্য বিষয় বিবেচনার জন্য তো সাধারণ আদালত আছে।’

