একাত্তর বাংলাঃ উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী । রোববার বাংলাদেশ বিমানের এক ফ্লাইটে তিনি রওনা দেন। আইভীর সঙ্গে রয়েছেন ছোট ভাই আহম্মদ আলী রেজা রিপন ও তার বড় ছেলে সীমান্ত।
গেল ১৮ই জানুয়ারি অসুস্থ হয়ে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন আইভী। সেখানে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরে গেলেও উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের গিয়ে চিকিৎসা নেয়ার পরামর্শ দেশের চিকিৎসকরা ।

