সারা দেশের তুলনায় ময়মনসিংহ জেলা ও সদরে আইনশৃঙ্খলা ভাল

Date:

সুমন ভৌমিকঃ ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম যোগদানের পর দেশের অন্যান্য জেলার তুলনায় ময়মনসিংহ জেলা ও সদরে চুরি, ছিনতাই ও চাঁদাবাজিসহ সকল ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি জেলা পুলিশের নিয়ন্ত্রণে। ফলে স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মাঝে।

এদিকে, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন যোগদানের পর কোতোয়ালী এলাকায় ছোটখাটো অপরাধসহ দু’একটা ঘটনা ঘটে। যা অন্যান্য রেঞ্জের থানার সাথে তুলনা করলে সার্বিক পরিস্থিতি ভাল পর্যায়ে।

সাম্প্রতিক অপরাধ ঘটনাবলি নিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন সাথে কথা হলে তিনি বলেন, কোতোয়ালী মডেল থানা এলাকায় ১৩ লাক্ষাধিক লোকের বসবাস, সেখানে ছোট পরিসরে পুলিশ সদস্য দিয়ে সম্পূর্ণ রুপে নিরাপত্তা দেওয়া খুবই কঠিন। তারপরেও সাধারণ জনগণের দোরগোড়ায় পুলিশী সেবা পৌঁছে দিচ্ছি।

এছাড়া যেখানে অপরাধ সংগঠিত হচ্ছে সাথে সাথে আমার কোতোয়ালী টিম তদন্তের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নিয়ে রহস্য উদঘাটনের মাধ্যমে অপরাধীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতের প্রেরণ করা হচ্ছে।

সাম্প্রতিককালে কোন অপরাধ ঘটনাবলির রহস্য উন্মোচন করেছেন কিনা প্রশ্ন করা হলে-ওসি ফিরোজ বলেন, দীঘারকান্দা বাইপাস এলাকায় ৩ জন ছিনতাইকারী অস্ত্রের মুখে আল আরাফা ইসলামী ব্যাংকে কর্মরত মোঃ মনিরুল হককে আটক করে নগদ টাকা, মোবাইল ফোন এবং ব্যাংকের ডেবিট কার্র্ড নিয়ে যায়। কোতোয়ালী পুলিশ ৯৯৯-এর মাধ্যমে জানার পর ৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন করে টাকা ও ব্যাংকের ডেবিট কার্ডসহ আমার কোতোয়ালী টিম ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।
ময়মনসিংহ নগরের মিন্টু কলেজ রেলক্রসিং এর কাছে অটোরিকশার যাত্রীর কাছ থেকে টাকা ছিনতাই এবং নিষিদ্ধপল্লীর গেইটের সামনের থেকে টাকা ছিনতাই এর ঘটনার রহস্য উম্মোচন হয়েছে কিনা জানতে চাওয়া হলে-ওসি ফিরোজ বলেন, ৮ জন ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কোতোয়ালী পুলিশ। প্রাথমিক তদন্তে এদের মধ্যে কয়েকজন এই দুই ঘটনার সাথে জড়িত ছিল।

এসময় ওসি ফিরোজ বলেন, আমাদের সুযোগ্য পুলিশ সুপার এর দিক-নির্দেশনায় কোতোয়ালী পুলিশ কাজ করে যাচ্ছে এবং অপরাধমূলক ঘটনার রহস্য উম্মোচন করে অপরাধীদেরকে গ্রেফতার করা হচ্ছে।

এছাড়া চোর, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও চাঁদাবাজীসহ অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দিন-রাত কাজ করে যাচ্ছে কোতোয়ালী পুলিশ। আমি কোতোয়ালী মডেল থানায় যোগদানের পর ৬০ পিস ইয়াবা, ২০ পিস নেশা জাতীয় ট্যাবলেট, ৭০ লিটার অবৈধ মদসহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। খুব দ্রুত সদরবাসী কোতোয়ালী পুলিশের আরো সফলতা দেখতে পাবেন। তিনি সদরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান