একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নির্দেশে কোতোয়ালী পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে ৬ অপরাধী।
জানা যায়, এসআই শাহ জালাল সংগীয় ফোর্স কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী ইমরান হাসান (২০), রকিবুল ইসলাম (১৯) ও মেহেদী হাসান (২৪) কে নগরীর জেলা পরিষদ ভবনের সামনে থেকে গ্রেফতার করেন।
এছাড়া এসআই টিটু সরকার, এসআই মতিউর রহমান কোতোয়ালী মডেল থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৩টি সিআর গ্রেফতারী পরোয়ানা তামিল করেন। গ্রেফতারকৃতরা হলো, জিন্নাতুন নাহার (লাকি)। জিন্নাতুন নাহার (লাকি) এর বিরুদ্ধে ৩টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে। গ্রেফতারকৃতদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

