একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নির্দেশে কোতোয়ালী পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, এসআই আব্দুল হক সংগীয় ফোর্স কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ আনোয়ারুল ইসলাম ডানু (৫৫) কে গ্রেফতার করেন, এএসআই লাল মিয়া সংগীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ কবির (৩৫) কে গ্রেফতার করেন।
অন্যদিকে, এসআই গোলাম রব্বানী সংগীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামী মোঃ খায়রুল ইসলাম (৩৪) ও মোঃ আক্রাম শেখ (৪০) কে ৬০০ গ্রাম গাজাসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

