একাত্তর বাংলা রিপোর্টঃ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তিকারী মুহাম্মদ আমান উল্লাহকে ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ সহিদুল ইসলামের নেতৃত্বে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, গত ৮ অক্টোবর জনৈক মুহাম্মদ আমান উল্লাহ তার নিজের ব্যবহৃত ফেইসবুক আইডি গঁযধসসধফ অসধহ টষষধয থেকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিমূলক মন্তব্যকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মুসুল্লিদের মনে ব্যাপক আঘাত করে এবং এলাকায় উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়।
উত্তপ্ত বিষয়টি ত্রিশাল থানার অফিসার ইনচার্জের নজরে আসলে, তিনি ৯ অক্টোবর ধারা-২৯৫, পেনাল কোড-১৮৬০ তৎসহ সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২৮(২)/৩১(২) মামলা রুজু করেন। ত্রিশাল থানার মামলা নং-৯।
এদিকে, জনৈক আমান উল্লাহ আমানকে গ্রেফতারের জন্য ধর্মপ্রাণ মুসুল্লিগণ আল্টিমেটাম দেয়। ঘটনার পর থেকে পোষ্টকারী মুহাম্মদ আমান উল্লাহ (৪৩) এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
ধর্মপ্রাণ মুসুল্লিদের মনে ব্যাপক আঘাতপ্রাপ্ত বিষয়টি সুযোগ্য পুলিশ সুপার অবগত হলে, তিনি জেলা গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেন মুহাম্মদ আমান উল্লাহকে দ্রুত গ্রেফতারের জন্য।
পুলিশ সুপারের নির্দেশ পেয়ে জেলা গোয়েন্দা সংস্থার চৌকস অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম (পিপিএম) তার টিম নিয়ে মাঠে নেমে পড়েন। তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান নিশ্চিত করে একের পর এক সাঁড়াশি অভিযান পরিচালনা করে ঢাকার ভাটারা থানাধীন নলতা এলাকায় আসামীর ভাড়া বাসা থেকে ১৮ অক্টোবর গ্রেফতার করেন।
মুহাম্মদ আমান উল্লাহকে জিজ্ঞাসাবাদ করলে, সে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিমূলক মন্তব্য করার ঘটনা স্বীকার করে।
গ্রেফতারকৃত মুহাম্মদ আমান উল্লাহ’র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে।

