একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নির্দেশে কোতোয়ালী পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, এসআই মতিউর রহমান সংগীয় ফোর্স কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণ মামলার আসামী মোঃ অনিক মিয়া (২২) কে গ্রেফতার করেন, র্যাব-১৪ সংগীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামী মোঃ শাকিল মিয়া (১১) কে ১৯০ পিস টেপেন্ডা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
অন্যদিকে, র্যাব-১৪ সংগীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ সাব্বির মিয়া (২৭) ও মোঃ হুমায়ুন (৪০) কে ১টি চাকু, ২টি মোবাইল ফোনসহ গ্রেফতার করেন, এসআই কুমোদলাল দাস সংগীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ আকাশ (২৪) কে গ্রেফতার করেন।
এছাড়া এসআই আঃ কাদের, এএসআই হুমায়ুন কবির, এএসআই আবুল হোসেন প্রত্যেকে অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩টি গ্রেফতারী পরোয়ানা তামিল করেন। তারা হলো, মোঃ সাইদুল, মেরাজ আলী, মোঃ মঞ্জুরুল হোসেন। গ্রেফতারকৃতদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

