একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ সহিদুল ইসলামের নির্দেশে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী রফিকুলল ইসলামকে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, ১৬ অক্টোবর রাত ৮টা ৩০ মিনিটে এসআই মোঃ আলাউদ্দিন সংগীয় অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন হাবুন বেপারী মোড় আকুয়াস্থ বাবুল মিয়ার খাবার হোটেলের সামনে পাকা রাস্তার উপর থেকে ৩ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম (৪০) কে গ্রেফতার করেন।
ডিবির ওসি সহিদুল ইসলাম জানায়, গ্রেফতারকৃত কুখ্যাত মাদক কারবারী মোঃ রফিকুল ইসলাম দীর্ঘদিন যাবৎ মাদক কারবারীর সাথে জড়িত। তার বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে। ৩ কেজি গাঁজার সাথে জড়িত অন্যান্য মাদক কারবারীরদের সনাক্ত করে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত মোঃ রফিকুল ইসলাম বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদক মামলা দায়ের করে গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

