একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নির্দেশে কোতোয়ালী পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে ৪ অপরাধী।
জানা যায়, এসআই টিটু সরকার সংগীয় ফোর্স কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোছাঃ লাভলী আক্তার লাইলী (৫০) কে গ্রেফতার করেন, এসআই রুবেল মিয়া সংগীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামী মোঃ আজিজ (৪০) কে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করেন,এসআই মাজহারুল ইসলাম সংগীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণ মামলার আসামী ইকবাল হোসেন (১৯) কে গ্রেফতার করে ভিকটিমকে উদ্ধার করেন।
এছাড়া এএসআই মাহমুদুল হাসান জামান অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে সিআর গ্রেফতারী পরোয়ানায় মোঃ শহীদ (৪০) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

