মোঃ ফরহাদ হোসেন মায়া: নেতৃত্বের গুণাবলী সবার মধ্যে থাকে না। একজন প্রকৃত নেতা তিনিই যিনি কর্মীর মনের ভাষা পড়তে পারেন, চোখের দিকে তাকালেই কর্মীকে বুঝতে পারেন, প্রত্যন্ত অঞ্চলের একজন কর্মীর নামও স্মরণ রাখতে পারেন তেমনি একজন নেতা মোঃ আসাদুজ্জামান রুমেল।
আসাদুজ্জামান রুমেল ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও জেলা যুবলীগের সদস্য।
তিনি বঙ্গবন্ধুর আদর্শ অনুপ্রাণিত হয়ে ছাত্র রাজনীতিতে যোগদান করেন । এরপর জেলা যুবলীগের সদস্য পদে অন্তর্ভুক্ত হন এবং সর্বশেষ ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলা আওয়ামী লীগের বট বৃক্ষ সাবেক ধর্মমন্ত্রী প্রয়াত অধ্যক্ষ মতিউর রহমান এর সুযোগ্য সন্তান ময়মনসিংহ সদর ৪ আসনের সংসদ সদস্য মোহিতুর উর রহমান শান্তর আস্থাভাজন ব্যক্তি আসাদুজ্জামান রুবেল।
তিনি দীর্ঘদিন ধরে তৃণমুল পর্যায়ের দলীয় নেতাকর্মীদের সাথে সক্রিয় রাজনীতি করে আসছে। তার রাজনৈতিক জীবনে ময়মনসিংহে একাধিক অসহায় মানুষদের সহযোগিতা করে তিনি ময়মনসিংহ বাসীর কাছে বেশ সুনাম অর্জন করেছেন। সদালাপি ও মিষ্টভাষী মোঃ আসাদুজ্জামান রুমেল কখনো নিজের স্বার্থের কথা ভাবেননি। দলের জন্য তার দীর্ঘ জীবনে অকাতরে বিলিয়ে দিয়েছেন সব কিছু।
আসন্ন জেলা যুবলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান রুমেল’কে চায় জেলার তৃণমূল কর্মীরা।
এই বিষয়ে আসাদুজ্জামান রুমেল বলেন জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে সুযোগ দেয় তাহলে সাধারণ সম্পাদক হিসেবে ময়মনসিংহ জেলা যুবলীগের দায়িত্ব নিয়ে তৃণমূল যুবলীগকে নিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করব।
এ বিষয়ে মাঠ পর্যায়ের যুবলীগের নেতা-কর্মীরা (একাত্তর বাংলা ডটকম) কে জানান, আমরা এবার মোঃ আসাদুজ্জামান রুমেল ভাইকে ময়মনসিংহ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে দেখতে চাই। এ জন্য তার প্রতি সব সময় আমাদের দোয়া ও আশির্বাদ রয়েছে।
যুবলীগ এক কর্মী (একাত্তর বাংলা ডটকম) কে জানান মোহাম্মদ আসাদুজ্জামান রুমেল ভাই জেলা যুবলীগের সাধারন সাধারন পদে আসলে নেতা-কর্মীদের মাঝে যে টানাপোড়েন আছে তা শেষ হয়ে যাবে। জেলা যুবলীগ চাঙ্গা হবে। তার সাথে সাধারণ যুবলীগ কর্মীরা প্রাণ খুলে কথা বলতে পারবে । সেই সাথে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড অবহেলিত নেতাকর্মীরা মনোবল ফিরে পাবে।
নাম না প্রকাশ করার শর্তে এক যুবলীগ নেতা জানান, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে , স্মার্ট বাংলাদেশ নির্মাণে তৃণমুল যুবলীগের নেতাকর্মীদের মাঠে ফেরাতে মোঃ আসাদুজ্জামাল রুমেলের বিকল্প নেই। যেহেতু আসাদুজ্জামান রুবেল দীর্ঘদিন থেকে তৃণমূলে কাজ করে আসছেন।
তাছাড়া মাঠ পর্যায়ে যুবলীগের নেতাকর্মীদের নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মিটিং মিছিলে সরব উপস্থিতি দেখিয়েছে, দলের দূর্দিনে দলের সাথে ছিলো এবং সে ত্যাগী নেতা। তাই জেলা যুবলীগের সাধারণ সম্পাদক হওয়ার দৌরাত্ম্যে এগিয়ে আছেন মোঃ আসাদুজ্জামাল রুমেল।
আমরা সাধারণ কর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী,গণতন্ত্রের মানসকন্যা, জননেত্রী শেখ হাসিনা ও যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রতি আকুল আবেদন করছি। ময়মনসিংহ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে একমাত্র দাবিদার হলেন আমাদের মোঃ আসাদুজ্জামান রুমেল ভাই। সে ছাড়া বিকল্প কোন প্রার্থী নেই। তিনিই একমাত্র যোগ্য প্রার্থী।

