যুদ্ধবিরতি প্রস্তাবে সমর্থন দিতে নিরাপত্তা পরিষদের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

Date:

ইসরায়েল ও হামাসের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির খসড়া প্রস্তাবের ওপর ভোটাভুটির আয়োজন করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র।

রোববার এক ঘোষণায় দেশটি এই কথা বলেছে।

কূটনৈতিক সূত্রসমূহ বলেছে, সোমবার এই ভোটাভুটির পরিকল্পনা করা হয়েছে। তবে নিরাপত্তা পরিষদের চলতি মাসের সভাপতি দক্ষিণ কোরিয়া বিষয়টি এখনও নিশ্চিত করেনি।

মার্কিন প্রতিনিধিদলের মুখপাত্র নেট ইভান্স বলেছেন, ভোটাভুটির আয়োজন করতে এবং প্রস্তাবের পক্ষে সমর্থন দিতে যুক্তরাষ্ট্র আজ নিরাপত্তা পরিষদকে অনুরোধ করেছে।

তবে তিনি নির্দিষ্ট তারিখের কথা উল্লেখ করেননি।

ইভান্স আরো বলেন, পরিষদের সদস্যদের এই প্রস্তাব পাশের সুযোগ নষ্ট করা ঠিক হবে না এবং এই চুক্তির সমর্থনে অবশ্যই একইসুরে কথা বলতে হবে।

ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র এর আগে নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির একাধিক পরিকল্পনা পাশে বাধা দিয়েছিল।

কিন্তু গত ৩১ মে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘ থেকে পৃথক একটি যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেন। এতে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির কথা বলা হয়েছে।

কিন্তু হামাসের পক্ষ থেকে স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য, গতবছরের ৭ অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবে ইসরায়েল গাজায় ভয়াবহ অভিযান শুরু করে এবং তা অব্যাহত রেখেছে।

গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় এই পর্যন্ত ৩৭ হাজার ৮৪ ফিলিস্তিনী নিহত হয়েছে। যাদের অধিকাংশ নারী ও শিশু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী

একাত্তর বাংলা রিপোর্টঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান...

চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার

সুমন ভৌমিকঃ গত ১৮ ফেব্রুয়ারি অনুমানিক বিকাল ৫ ঘটিকায়...

ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ

একাত্তর বাংলা রিপোর্টঃ পবিত্র রমজান উপলক্ষ্যে ময়মনসিংহে হতদরিদ্র ও...

বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান

একাত্তর বাংলা রির্পোটঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা...
LATEST NEWS
গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান দেবাদিদেব মহাদেব এর “কৃষ্ণ দর্শন” অবতার আধ্যাত্মিক যাত্রার পথপ্রদর্শক দায়িত্বশীলতা কার্যক্রমের সাফল্য স্বরুপ ওসি শিবিরুল একাধিক পুরস্কার পেলেন মোস্তফা রুবেল ত্রিশাল থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে দায়িত্ব পেয়েই বিশেষ পুরস্কার পেলেন দুর্ধর্ষ সেলফোন চুরির ঘটনার গুপ্তকথা উন্মোচনে গ্রেফতার ৩ “নেই নিদ্রা-নেই ক্লান্তি” সদরবাসীকে দিচ্ছেন শান্তি! ময়মনসিংহ নগরীর ১নং পুলিশ ফাঁড়ির টিমের অভিযানে চোর ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৩