নালিতাবাড়ীতে ৭০ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ, গ্রেফতার ১

Date:

নালিতাবাড়ী(শেরপুর)প্রতিনিধিঃশেরপুরের নালিতাবাড়ীতে চোরাই পথে আনা প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১ হাজার ২৯২ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে শেরপুরের গোয়েন্দা পুলিশ। সেইসাথে জড়িত থাকা ব্যবসায়ী রহুল আমীনকেও গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৩ মে) রাতে কয়েক দফা অভিযানে নালিতাবাড়ী থানা পুলিশের সহযোগিতায় ওই ব্যবসায়ীর একাধিক গোডাউনে অভিযান চালিয়ে এসব চিনি জব্দ ও জড়িতকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রমতে, প্রায় এক বছর যাবত উপজেলার বরুয়াজানি গ্রামের শের আলীর ছেলে কাকরকান্দি বাজারের মুদি-মনোহরী ব্যবসায়ী রহুল আমীন সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পথে ভারতীয় চিনি আমদানী করে দেশের বিভিন্ন এলাকায় পাইকারী বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় রহুল আমীনের কাকরকান্দি বাজারস্থ ব্যবসা প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালায় শেরপুরের গোয়েন্দা পুলিশ ও নালিতাবাড়ী থানা পুলিশ। অভিযানকালে ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে থাকা ২৮ বস্তা, অন্য একটি ভাড়া বাড়ির গোডাউন থাকা ৫৪৫ বস্তা এবং রহুল আমিনের নিজ বাড়ির গোডাউন থাকা ৫১৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। সবমিলিয়ে ১ হাজার ২৯২ বস্তায় প্রায় ৬২ টন চিনি জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।

এছাড়াও এ ঘটনায় জড়িত ব্যবসায়ী রহুল আমীনকে গ্রেফতার করা হয়। তবে এ ব্যবসার সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মুদী ব্যবসায়ী জানান, নালিতাবাড়ী শহরের একাধিক ব্যবসায়ী ছাড়াও হালুয়াঘাটের কয়েকজন ব্যবসায়ী এবং নকলা শহরের ব্যবসায়ী শামীম ভারতীয় চিনি আমদানীর সাথে জড়িত। এসব চিনি হালুয়াঘাট এবং নালিতাবাড়ীর একাধিক ভারতীয় পথে আমদানী করা হয়।

বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া জানান, এ ঘটনায় শেরপুরের ডিবি পুলিশ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় গ্রেফতারকৃত একজনসহ জড়িত অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত রহুল আমীনকে আ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান