রেজাউল করিমস রিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী পৌর এলাকার বাউসী বাঙ্গালী পাড়া রুকনের বাড়ী থেকে ২টি গুলিসহ ১টি পিস্তল উদ্ধার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার এসআই মাহমুদুল হাসান বাদী হয়ে অস্ত্র আইনে রুকন (৩৭) কে প্রধান আসামী করে মামলা দায়ের করেছে বলে জানা যায়।
গতকাল শনিবার (১১ মে)২০২৪ সকাল সাড়ে ১০ টায় সরিষাবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম ঐ এলাকায় অভিযান চালিয়ে গুলি ও পিস্তল উদ্ধার করে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান এর দিকনির্দেশনায় এবং এস আই মাহমুদুল হাসানের নেতৃত্বে পৌর এলাকার বাউসী বাঙ্গালী পাড়া রুকনের বাড়িতে অভিযান চালিয়ে ২টি গুলিসহ ১টি পিস্তল ও
ম্যাগজিন উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রুকন পালিয়ে যায়। ফলে অস্ত্র উদ্ধার হলেও তাঁকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। রুকন বাউসী বাঙ্গালী পাড়া আঃ মোতালেব এর ছেলে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান বলেন, বাউসী এলাকার রুকনের বাড়ী থেকে অস্ত্র, গুলি এবং ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। রুকন এখনো গ্রেপ্তার হয়নি। তাকে গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।

