ফ্লাই ফারুকের কোরিওগ্রাফিতে কর্নিয়ার 

Date:

সম্প্রতি অন্তর্জালে প্রকাশিত হয়েছে ‘ঢাকাতে জ্যাম’ শিরোনামের একটি চোখ ধাঁধানো গানচিত্র। যাতে নেচে-গেয়ে একেবারে মাত করে দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী কর্ণিয়া৷ তিনি জানালেন, ঢাকাতে জ্যাম নাকি তারই কারণে! যার পুরো ব্যাখ্যা মিলছে দৃষ্টিনন্দন ভিডিওজুড়ে।

গানটির জন্ম হয়েছেও ঢাকার জ্যামে আটকা পড়ে! কর্নিয়া জানান, সুরকার অম্লান চক্রবর্তী থাকেন কলকাতায়। একবার ঢাকায় এসে তিনি লম্বা সময় জ্যামে আটকা পড়েন। তখনই নাকি তার মাথায় এমন একটি গান তৈরির পরিকল্পনা মাথায় ঢোকে। এরপর গানের দুই শিল্পী কর্নিয়া ও জুয়েল মোর্শেদ জু এবং গীতিকার সুদীপ কুমার দ্বীপের সঙ্গে হয় বৈঠক। তৈরি হয় পুরো গান।

কর্নিয়ার ভাষায়, ‘‘গানটির অডিও তৈরি হয়েছে তাও বেশ আগে। এরমধ্যে এটি আমি বিভিন্ন স্টেজে আর লাইভ শোতেও গেয়েছি। ভালো সাড়া পাচ্ছিলাম। প্রচুর মানুষ বলতেন, ‘গানটা বেশ মজার। এর ভিডিও কবে আসবে’। অবশেষে মানুষের আগ্রহে আর কর্নিয়া গ্যাং-এর চেষ্টায় গানটির ভিডিও-অডিও প্রকাশ হয়েছে৷

প্রকাশের পরেও দারুণ সাড়া পাচ্ছেন বলে জানান কর্নিয়া। ভিডিওটি নির্মাণ করেছেন রাজ বিশ্বাস সংকর। এ গানটির কোরিওগ্রাফি করেছে ফ্লাই ফারুক ও তার টীম। এতে কর্নিয়া ছাড়াও মডেল হিসেবে কাজ করেছেন নাফিসা প্রোনোমি, শিশির সর্দার, আপন ও মানিক রানা।

গানটির ভিডিও নির্মাণ প্রসঙ্গে কর্নিয়া বলেন, ‘এই গানটি আমি অনেক শখ করে মনের মতো তৈরি করার চেষ্টা করেছি। চাইলে অন্য ব্যানারে দিতে পারতাম। তা না করে নিজেই এটি প্রযোজনা করেছি, নিজের চ্যানেলে প্রকাশ করেছি। কারণ, এই গানটি আমার অনেক আপন। আমি যেহেতু স্টেজ শো বেশি করি, তাই এমন একটা ড্যান্সিং মুডের গান করতে চাইছিলাম অনেকদিন ধরে। সেটি এবার হলো। দারুণ সাড়া পাচ্ছি।’

‘ঢাকাতে জ্যাম’ গানের ভিডিও শুটিং হয়েছে ঢাকার বেশ কয়েকটি সড়কে। এরমধ্যে রয়েছে গুলশান, তেজগাঁও, বসুন্ধরা আবাসিক ও মিরপুর। ফলে ‘কালারফুল ঢাকা’ বিষয়টিও উঠে এসেছে এই গানচিত্রের মাধ্যমে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান