জাতীয় পরিচয় পত্রে নাম বিভ্রাটে বিপাকে মুক্তিযোদ্ধাসহ তার পরিবার

Date:

আনোয়ার হোসেন আরিফ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

জাতীয় পরিচয় পত্রে নাম বিভ্রাট নিয়ে বিপাকে পড়েছে ভূরুঙ্গামারী উপজেলার এক বীর মুক্তিযোদ্ধা। নির্বাচন অফিসে নাম সংশোধনের জন্য আবেদন জানালেও অজ্ঞাত কারণে দীর্ঘ দিনেও তা সংশোধন না করায় বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে ভুক্তভোগী মুক্তিযোদ্ধাসহ তার পরিবার।

ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের আঙ্গারীয়া গ্রামের এই বীর মুক্তিযোদ্ধার নাম শ্রী তরনী কান্ত রায়। স্থানীয়ভাবে তার ডাক নাম ললিত। পিতার নাম মহেন্দ্র কান্ত রায়। ভারতীয় মুক্তিযোদ্ধা তালিকায় তার নম্বর হচ্ছে- ৪০৪৯৩, বাংলাদেশ বেসামরিক গেজেটে তার নং ১১৮৫ এবং লাল মুক্তি বার্তায় তার নং ৩১৬০৪০৫৪৯। এ সব কিছুর তালিকায় তার নাম রয়েছে তরনী কান্ত রায়। শুধু তাই নয়, তার জন্ম নিবন্ধন এবং ১৯৭২ সালে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য এই বীর মুক্তিযোদ্ধার টেবুলেশন সীটে (নম্বর পত্রে) নাম রয়েছে তরনী কান্ত রায়।

অপর দিকে জাতীয় পরিচয় পত্রে তরনী কান্ত রায় এর পরিবর্তে ভুল বশত: ডাক নাম ললিত বর্মণ অর্ন্তভুক্ত হয়। প্রথম দিকে জাতীয় পরিচয় পত্রের গুরুত্ব অনুধাবন করতে না পারলেও পরবর্তীতে জাতীয় পরিচয় পত্রে এই নামের বিভ্রাট নিয়ে বিপাকে পরলে তিনি সকল প্রমান পত্র, মুক্তিযোদ্ধা কমান্ডার, ইউপি চেয়ারম্যান ও প্রধান শিক্ষকের প্রত্যয়ন পত্রসহ নির্বাচন অফিসে নাম সংশোধনের আবেদন করেন। যার (ক্রমিক নং এনআইডিসিএ ১১৮৪৮৩৫১) দীর্ঘ দুই বছরেও তা সংশোধন না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে মুক্তিযোদ্ধাসহ তার পরিবারের স্বজনরা।

বীর মুক্তিযোদ্ধা তরনী কান্ত বলেন, আমি গৃহ ঋণের জন্য আবেদন করেছি কিন্তু নাম বিভ্রাটের কারণে গৃহ ঋণ পাচ্ছিনা। শুধু তাই নয় নাম বিভ্রাটের কারণে আমি অন্যকোন সুযোগ- সুবিধাও পাচ্ছিনা। আমি তিন ছেলে, ছেলের বউ, নাতী-নাতনী এবং স্ত্রীকে নিয়ে তিনি দুঃচিন্তায় রয়েছি।

তার স্ত্রী শ্রী জয়ন্তী রানী বলেন, জাতীয় পরিচয় পত্রে নাম সংশোধন করতে না পারায় লোকটা চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে। ঠিকমতো খাওয়া দাওয়া করেনা। সবসময় দুঃচিন্তা করে। তার কিছু হয়ে গেলে আমাদের কী হবে? প্রতিবেশী শংকর বিশ্বাস (৫০), আয়নাল হক (৬০) ও বিসাদী বর্মণ (৪৫) বলেন, তরনী কান্তের ডাকনাম ললিত। তরনী কান্ত ও ললিত একি ব্যক্তি।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদ্য সাবেক কমান্ডার মহি উদ্দিন আহমেদ জানান, তিনি একজন প্রকৃত ফ্রিডম ফাইটার (এফএফ)। ৬ নং সেক্টরের অধিন ঠাকুরগায়ে সে যুদ্ধ করেছে। তিনি আরো জানান ভুল বশতঃ জাতীয় পরিচয় পত্রে তার ডাক নাম ললিত বর্মন হয়েছে। এটা সংশোধনের জন্য আমি প্রত্যায়ন পত্র দিয়েছি।

এবিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফ আহমেদ নাসিম এর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, আমি উপজেলা নির্বাচনের ডিউটিতে অন্য উপজেলায় রয়েছি। আমি নতুন যোগদান করেছি। এব্যাপারে কিছুই বলতে পারছিনা। পরে দেখে জানাবো। তবে নির্বাচন অফিস সুত্রে জানাগেছে, পুরো নাম সংশোধনের বিষয়টি তাদের এখতিয়ারে নেই। এটা জাতীয় নির্বাচন অফিস থেকে করা হয়ে থাকে।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস জানান, এব্যাপারে আমাকে কেউ অবগত করেনি এবং বিষয় টি আমার জানা নেই। অবগত করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান