বকশীগঞ্জ উপজেলা নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করলেন এমপি কন্যা

Date:

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি।।

আগামী ২১ মে বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে নিজ পরিবারের নিরপেক্ষতার কথা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন জামালপুর ০১ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ এমপির জ্যেষ্ঠ কন্যা নৌরিতা জাহান।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে নিলাক্ষিয়া বাঁশকান্দা নূর মোহাম্মদ এমপির বাড়ীতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন এমপি কন্যা নৌরিতা জাহান।

এমপি কন্যা নৌরিতা জাহান লিখিত বক্তব্য বলেন,আমার বাবা জামালপুর-১ আসনের এমপি নূর মোহাম্মদ একজন বাংলাদেশ আওয়ামীলীগের ত্যাগী, একনিষ্ঠ কর্মী ও নেতা। সেই সূত্রে আমরাও বাংলাদেশ আওয়ামীলীগের বর্ধিত পরিবারের অংশ। আপনারা জানেন বিগত পৌরসভা মেয়র নির্বাচনে আমার বাবার ভূমিকা ছিল সম্পূর্ণ নিরপেক্ষ। কিন্তু আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে উনি সম্পূর্ণ নিরপেক্ষ এই মর্মে লিখিত বিজ্ঞপ্তি দিলেও তা নিয়ে শুরু হয় নানা আলোচনা। আলোচনার কারণ হিসেবে বলা হয় এমপি মহাদয়ের নিকট আত্মীয় এই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রতিদ্ধন্ধী এবং তার একনিষ্ঠ সমর্থকরা এই নির্বাচনী প্রচারণায় ভূমিকা পালন করছেন। বিভিন্ন প্রচার মাধ্যমেএই নিয়ে ছাপা হতে থাকে নানা খবর। আমাদের সাথে যোগাযোগ করতে থাকেন স্থানীয় নেতৃবৃন্দ থেকে সাধারণ মানুষ। সকলের মুখে এক প্রশ্ন নির্বাচন নিরপেক্ষ হবে তো? তাদের সন্দেহের মূল কারণ কিছু নেতা কর্মী নির্বাচনের প্রচারণা হিসেবে বলছেন -এমিপির আত্মীয় এমপির মনোনিত প্রার্থী এমপি মহাদয় ঢাকায় থাকেন তার অবর্তমানে তার আত্মীয় স্থানীয় এমপি কিংবা -বিএনপির নেতা কর্মীরা নাম না প্রকাশ করার শর্তে বলেন তাদের নাশকতার মামলা থেকে মুক্তি দেয়ার আশ্বাস দেয়া হয়েছে যদি নির্বাচনে সাহায্য করেন অন্যথায় তাদের হয়রানি করা হবে এই বিষয়গুলি ছড়িয়ে গেছে সাধারণ মানুষের মাঝে এবং সুনাম ক্ষুন্ন হচ্ছে আমার বাবার ও তার পরিবারের। আপনারা প্রশ্ন করতে পারেন একজন অরাজনৈতিক ব্যক্তি হিসেবে আমি কেন আজ এই সংবাদ সম্মেলন করছি – আর এর উত্তর আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জীবনে তার পরিবারের ভূমিকা – আমি বিশেষ করে স্মরণ করতে চাই বঙ্গবন্ধুর সহধর্মিনী মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ওরফে রেনু। বেগম ফজিলাতুন্নেছা সম্পর্কে বঙ্গবন্ধু বলেছেন, ‘রেনু আমার পাশে না থাকলে এবং আমার সব দুঃখকষ্ট, অভাব-অনটন, বারবার কারাবরণ, ছেলেমেয়ে নিয়ে অনিশ্চিত জীবনযাপন হাসিমুখে মেনে নিতে না পারলে আমি আজ বঙ্গবন্ধু হতে পারতাম না। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেও যুক্ত থাকতে পারতাম না। আগরতলা ষড়যন্ত্র মামলার সময় সে আদালতে হাজিরা দিয়েছে এবং শুধু আমাকে নয়, মামলায় অভিযুক্ত সবাইকে সাহস ও প্রেরণা জুগিয়েছে। আমি জেলে থাকলে নেপথ্যে থেকে আওয়ামী লীগের হালও ধরেছে।

লিখিত বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন এমপি কন্যা নৌরিতা জাহান স্বামী ব্যারিস্টার নাজিরুল কবীর।এসময় জামালপুর জেলা ও বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান