শ্রদ্ধা ও ভালোবাসায় কীর্তিমান শিক্ষকের বিদায়

Date:

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ অনগ্রসর পাহাড়ি জনপদের কীর্তিমান শিক্ষক শ্রী নিশিকান্ত ভাদুড়ী মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল স্বর্ণযুগের শেষ প্রদীপ। যে যুগের কাণ্ডারি ছিলেন বাবু নগেন্দ্র চন্দ্র পাল,সেকান্দার আলী তালুকদার,বেণী মাধব পণ্ডিত, নিশিকান্ত ভাদুড়ী প্রমুখ। সেই বরেণ্য শিক্ষক নিশিকান্ত ভাদুড়ী(৯৬) বুধবার (০৮ মে) রাত সাড়ে আটটায় শেরপুর নালিতাবাড়ী বাঘবেড় বামুনপাড়া নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে না ফেরার দেশে পাড়ি জমান।তাঁর মৃত্যতে রাজনৈতিক সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে শোকের ছায়া নামে।

বৃহস্পতিবার (০৯মে) সকাল সাড়ে দশটায় তারাগঞ্জ সরকারী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সদ্য প্রয়াত শিক্ষকের মরদেহ রাখা হয় শ্রদ্ধা নিবেদনের জন্য।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন পুষ্প স্তবক দিয়ে শ্রদ্ধা জানান।তাঁকে গার্ড অব অনার প্রদর্শন করেন স্কুলের শিক্ষার্থীরা। একমিনিট নীরবতা পালন শেষে বক্তব্য উপস্থাপন করেন নৌ ও পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব আব্দুস সামাদ ফারুক,উপজেলা চেয়ারম্যান মোখছেদুর রহমান লেবু,পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আছমত আরা আছমা,যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংবাদিক এমএ হাকাম হীরা,প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল,মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান মুসা,বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক মুনীরুজ্জামান প্রমুখ।এছাড়া পরিবারের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করেন প্রয়াত শিক্ষকের কন্যা নাজমুল স্মৃতি কলেজ ছাত্র সংসদের সাবেক কমনরুম বিষয়ক সম্পাদক অরুণা ভাদুড়ী।এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,সাংবাদিক,

রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন তারাগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, স্বাশিপ নালিতাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন। বেলা দুইটায় বাঘবের

মহাশ্মশানে অগ্নিতে বিলীন হয়ে গেলেন তারাগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কীর্তিমান শিক্ষক শ্রী নিশিকান্ত ভাদুড়ী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান