শেরপুরে সুদের টাকাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও ভাংচুর আহত -৯

Date:

শেরপুরে সুদের টাকাকে কেন্দ্র করে দাদন ব্যবসায়ী লোকজন মিলে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর সহ ৯ জনকে কুপিয়ে ও মারপিট করে আহত করার ঘটনা ঘটেছে। প্রকাশ্য এমন নগ্ন হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

গত (২৬ এপ্রিল) শেরপুর পৌরসভাধীন পশ্চিমশেরী মহল্লায় এ ঘটনা ঘটে। হামলায় আহতদের মধ্যে মহিলা সহ তিনজন শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন। এবিষয়ে ক্ষতিগ্রস্ত ও আহত মোঃ ছালামত মিয়া বাদী হয়ে ১৫ জনকে স্বনামে এবং অজ্ঞাতনামা আরও ৬০/৭০ ব্যক্তির নামে শেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাদী এবং বিবাদীর পাশাপাশি মহল্লার বাসিন্দা। পশ্চিম শেরীর বাসিন্দা মোঃ সাজু মিয়া চাপাতলী দক্ষিণপাড়া (পাগলবাড়ী) এলাকার দাদন ব্যবসায়ী মোঃ ডালিম মিয়ার (৪৫) কাছ সুদে ১০ হাজার টাকা নেয়। এরপর সেই টাকার বিপরীতে প্রায় তিনগুণ টাকা পরিশোধ করার পরও আরো ৯ হাজার টাকা দাবি করে আসছিলেন ডালিম মিয়া। এবিষয়ে উভয়ের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে গতরাতে বিবাদি দাদন ব্যবসায়ী ডালিমের শতাধিক লোক মিলে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতে পশ্চিম শেরী মহল্লায় বসবাসরত সাজু মিয়ার ভাড়া বাড়িতে এবং পার্শ্ববর্তী তার শ্বশুর ও আত্মিয়সহ তিনটি বাড়িতে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা ৫ টি টিনের ঘর কুপিয়ে এবং ভাংচুর করে এলাকায় ত্রাস সৃষ্টি করে।

এসময় তাদের বাধা দিতে গিয়ে নারী সহ অন্তত ৯ জন গুরুতর জখম হয়েছে। আহতদের মধ্যে তিনজন এখনো শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এবিষয়ে তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবু নাইম মুঠোফোনে জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাড়িঘর ভাঙচুর, তছনছ ও বয়োবৃদ্ধ মানুষকে আহত করার ঘটনাটি খুবই অমানবিক। আসামিদের গ্রেফতার চেষ্টা চলছে।

এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক মুঠোফোনে জানান, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ৷

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান