শাকিল হাসান জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরের মাদারগঞ্জে বউ শাশুড়ী দন্ডে জয়নাল আকন্দ (৪০) এক ব্যাক্তির নিহতের হয়েছে । এঘটনায় আরও দুইজন আহত হয়েছে।
শনিবার( ২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর আকন্দ বাড়ীতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, দীর্ঘ ১০ বছর ধরে নিহতের চাচা খুরু আকন্দের মেয়ে ফুলেরা বেগমের সাথে পাশের বাড়ী শাবু মিয়ার ছেলে সাথে বিবাহ বান্ধনে আবদ্ধ হয়। এর পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। তাঁরই সূত্র ধরে আজ দুপুরে ফুলেরা বেগমের সাথে তাঁর শাশুড়ীর ঝগড়া লাগলে পাশের বাড়ী থেকে ফুলেরা বেগমের চাচাতো ভাই নিহত জয়নাল আকন্দ ও তাঁর ভাই ফুলেরার শশুর বাড়ীতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে শাবু মিয়া ও তার পরিবারের লোকজন জয়নাল আকন্দের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এসময় লাঠির আঘাতে আলমগীর (২৪) ও বাবুল (৩০) নামে আরও দুই জন আহত হন। পরে আহতদের উদ্বার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের নেওয়া হয়। এসময় আহতদের অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে জামালপুর নেওয়া পথে জয়নাল আকন্দের উচ্চ রক্ত ক্ষরনে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মনজুরুল বারী বলেন, নিহত জয়নাল আকন্দের মাথায় আঘাতের ফলে ভিতরে প্রচন্ড রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। পাশাপাশি অন্ন দুই জনের হাতে ও বুকে পিঠে আঘাত পাপ্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, মাত্রই মার্ডার হয়েছে আমরা ঘটনাস্থলে আছি আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

