যে চশমার মাধ্যমে করা যাবে ভিডিও কল

Date:

অ্যাপল মিউজিক, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য রে-ব্যান স্মার্ট রোদচশমায় নতুন হালনাগাদ এনেছে মেটা।

নতুন এই হালনাগাদের ফলে মেটার রে-ব্যান স্মার্ট রোদচশমা ব্যবহার করেই হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার থেকে ভিডিও কল করা যাবে।

এ ছাড়া অ্যাপল মিউজিকে গান শোনা যাবে আরও সহজে। আগে রে-ব্যান স্মার্ট রোদচশমা ব্যবহার করে ছবি তুলে বা ভিডিও করে তা অন্যান্যের পাঠানো যেত।

তবে সরাসরি ভিডিও কল করার সুযোগ ছিল না। এবার এতে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার ব্যবহার করে সরাসরি অন্যান্যের ভিডিও কল করার সুবিধা যুক্ত হলো। কোনো কল করার সময় রোদচশমায় দুইবার (ডবল) ট্যাপ করে ভিডিও কল শুরু করা যাবে। এমনকি মেটা ভিউ অ্যাপে হোয়াটসঅ্যাপ না থাকলেও এ সুবিধা ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। ভিডিও কল করার সুবিধা ছাড়া রে-ব্যানে মেটার ভয়েস অ্যাসিসট্যান্ট ব্যবহার করে নির্দিষ্ট গান, প্লে লিস্ট, অ্যালবাম, শিল্পীর গান বা যেকোনো ধারার গান চালু করা যাবে। নতুন এসব সুবিধা ব্যবহারের জন্য মেটার রে-ব্যান স্মার্ট রোদচশমা হালনাগাদ করে নিতে হবে। এরপর ফোনের সঙ্গে যুক্ত করে মেটা ভিউ অ্যাপে প্রবেশ করে সেটিংসে গিয়ে হালনাগাদ করা যাবে। মেটা ও রে-ব্যান স্টোরিজ প্রথম ২০২১ সালের সেপ্টেম্বর মাসে স্মার্ট রোদচশমা বাজারে আনে। তখন যন্ত্রটির দাম ধরা হয় ২৯৯ মার্কিন ডলার। প্রথম স্মার্ট রোদচশমা দিয়ে ব্যবহারকারী ছবি তুলতে, গান শুনতে এবং ফেসবুক ও হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদান করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান