স্কুল ছাত্র উজ্জল হত্যার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

Date:

শাকিল হাসান জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে স্কুলছাত্র উজ্জ্বল হত্যার বিচার ও মূল পরিকল্পনাকারী ইউপি সদস্য আব্দুল মালেকসহ আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া ব্রীজপাড় এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ৮ম শ্রেণী পড়ুয়া ছাত্র উজ্জ্বল মিয়াকে বাড়ী থেকে ডেকে নিয়ে হত্যা করে বাড়ীর পাশে পরিত্যক্ত টয়লেটের সেফটি ট্যাংকে রেখে দেয়। এ ঘটনায় মামলা হলেও হত্যার সঙ্গে জড়িত আসামিদের এখনো আটক করতে পারেনি পুলিশ। পুলিশ আসামিদের আটক করে নিহতের পরিবারের সদস্যদের ন্যায়বিচার পেতে সহযোগিতা করবে। বক্তারা দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

নিহতের বাবা উশর আলী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন পেরিয়ে গেলেও হত্যার সাথে সরাসরি জড়িত আসামিদের আটকে গড়িমসি করছে পুলিশ। আসামিরা প্রভাবশালী হওয়ায় উল্টো মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এনিয়ে প্রাণনাশের ভয়ে আছেন বলে জানান তিনি। দ্রুত ছেলে হত্যার সঙ্গে জড়িত

আসামিদের আটকের দাবি জানান তিনি।মামলা ও নিহতের পরিবার সুত্রে জানা যায়,

উপজেলার চর বালিয়া গ্রামের উশর আলীর ছেলে উজ্জ্বল। সে শেখ খলিলুর রহমান ভোকেশনাল ইনস্টিটিউট অষ্টম শ্রেণীর ছাত্র ছিলেন। ২৭ মার্চ সন্ধায় মোবাইলে ফোন পেয়ে বাড়ীর বাহিরে বের হয়। রাতে বাড়ীতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজতে থাকে। না পেয়ে পরের দিন থানায় অভিযোগ করেন তার বাবা। এরপর ৫ দিন পরে দুপুরে বাড়ীর পাশে প্রতিবেশি আপেল মিয়ার পরিত্যক্ত টয়লেটের সেফটি ট্যাংক থেকে দূরগন্ধ বের হয়। পরে প্রতিবেশীরা টয়লেটের হাউজ খুলে উজ্জ্বলের মরদেহ দেখতে পায়। এরপর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেকসহ ৯ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা উশর আলী।

এ ব্যাপারে সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, অভিযান চালিয়ে উজ্জ্বল হত্যার প্রধান আসামি পরানসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। বাকি আসামীদের আটকের অভিযান চলমান রয়েছে বলেও তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান