ছাত্রলীগ নেতার নামে অটোরিকশা চুরির মামলা

Date:

জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের মেলান্দহ উপজেলায় হাজরাবাড়ি পৌর ছাত্রলীগ নেতা মো. মারুফের বিরুদ্ধে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মিজানুর রহমান। এ ঘটনায় মো. লেবু মিয়া (৩১) ও মো. সবুজ মিয়া (২২) নামে দুইজনকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। তবে মামলায় ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন ওই ছাত্রলীগ নেতা।

গতকাল বুধবার দুপুরে হাজরাবাড়ি পৌর ছাত্রলীগ নেতাসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এর আগে, গত মঙ্গলবার সকালে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের মানকী এলাকা থেকে অটোরিকশাটি চুরি হয়। পরে ওই দিন রাত ১০টার দিকে হাজরাবাড়ী এলাকায় থেকে অটোরিকশাসহ দুইজনকে আটক করা হয়।

অভিযুক্ত মো. মারুফ হাজরাবাড়ি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ওই উপজেলার পৌর শহরের ব্রাহ্মনপাড়া আমতলা এলাকার বাসিন্দা এবং মামলার ৩ নম্বর আসামি। গ্রেপ্তার মো. লেবু মিয়া ঢালুয়াবাড়ি পশ্চিমপাড়া গ্রামের ও মো. সবুজ মিয়া ওই উপজেলার ঢালুয়া বাড়ি গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের মানকী বাজার এলাকার সড়কের পাশে অটোরিকশা রেখে দুধ কিনতে যান মিজানুর রহমান। এ সময় সুযোগ বুঝে অটোরিকশাটি চুরি করে নিয়ে যান লেবু, সবুজ ও মারুফ। পরে ওই দিন রাত ১০টার দিকে হাজরাবাড়ি এলাকায় অটোরিকশাটি বিক্রি করতে গিয়ে অটোরিকশাসহ দুই চোরকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যান মিজানুর রহমান। এ সময় হাতেনাতে দুইজনকে ধরতে পারলেও মারুফসহ আরও তিনজন পালিয়ে যায়। এ ঘটনায় আসামিদের গণপিটুনি দিয়েছে স্থানীয়রা।

এ বিষয়ে হাজরাবাড়ি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মারুফ বলেন, ‘আমি রাজনীতির পাশাপাশি ভাঙারি মালের ব্যবসা করি। আমার অনুপস্থিততে দুইজন লোক অটোরিকশার ব্যাটারি আমার দোকানে রেখে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে আমি ও আমার কর্মচারীরা সেই দুই ব্যক্তিকে ধরি এবং থানায় ফোন দেই। মূলত আমিই ওই অটোরিকশা চোরদের ধরি কিন্তু থানায় নাকি আমার নামেও মামলা হয়েছে। একটি পক্ষ আমাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসিয়েছে। আমি ভালো করতে গিয়ে মামলার আসামি হলাম।’

এ প্রসঙ্গে উপজেলা ছাত্রলীগের সভাপতি খান আরিফুল ইসলাম শাওন বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। আপনার কাছেই জানলাম। ঘটনার বিষয়ে খোঁজ নিয়ে আমার সেক্রেটারির সঙ্গে কথা বলে তদন্ত কমিটি করে দেওয়া হবে। তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, ‘এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিনজকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আর বাকি আসামির বিষয়ে তদন্ত করা হচ্ছে। প্রকৃত দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান