পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুর শেরপুরের নালিতাবাড়ীতে অধ্যাপক মোঃ এনায়েত আলী রচিত স্মৃতির রথে ও শেষ বিকেলের রোদ দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
১২ এপ্রিল শুক্রবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গ্রন্থ দুইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সরকারি নাজমুল স্মৃতি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে ও সাংবাদিক এমএ হাকাম হীরার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য উপস্থাপন করেন সাবেক সিনিয়র সচিব ও এসডিএফ চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ ফারুক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোকছেদুর রহমান লেবু,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার,লেখক জোবায়দা খাতুন,ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, প্রিন্সিপাল মুনীরুজ্জামান।স্বাগত বক্তব্য উপস্থাপন করেন লেখক অধ্যাপক এনায়েত আলী।

