স্বামী বাড়িতে বিলম্ব করে যাওয়ায় স্ত্রীর ঝগড়া অতঃপর আত্মহত্যা

Date:

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃশেরপুরের নকলায় স্বামী ঈদের ছুটি নিয়ে দেরিতে বাড়ীতে ফেরায় স্বামীর সাথে জড়ায় বাকবিতন্ডায় এবং এক পর্যায়ে ফাঁসি টাঙিয়ে আত্মহত্যা করেন তারজিনা আক্তার স্মৃতি নামে এক সন্তানের জননী । ১০ এপ্রিল ভোররাতে উপজেলার জালালপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তারজিনা আক্তার স্মৃতির স্বামী তানজিল আহমেদকে আটক করেছে পুলিশ । তানজিল আহমেদ সিরাজগঞ্জ উপজেলার গুনেরগাথী এলাকার আব্দুল মান্নানের পুত্র ।

স্থানীয় সূত্রমতে, সিরাজগঞ্জের সদর উপজেলার সাহেদানগড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের কন্যার সাথে বিয়ে হন একই উপজেলার গুনেরগাথী গ্রামের তানজিল আহমেদের সাথে দেড় বছর আগে তাদের কোলজুড়ে আসে একটি পুত্র সন্তান।

তানজিন আহমেদ প্রায় দুই বছর আগে ওয়ালটনের সেলস অফিসার হিসেবে চাকরিতে যোগ দেন। চার মাস আগে নকলায় বদলী হয়ে আসেন তিনি। সেই সুবাদে নকলা পৌরসভাধীন জালালপুর এলাকায় সাবেক পৌর কাউন্সিলর হাবুলের বাসায় ভাড়া থাকতেন। মঙ্গলবার দিবাগত সন্ধ্যায় ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার জন্য তৈরি হন স্মৃতি। তানজিনেরও ছুটি পেতে রাত ৮টা বেজে যায়। এ কারণে বাসায় গিয়ে তানজিন জানান, ছোট ছেলেকে নিয়ে এতো রাতে যাওয়া ঠিক হবে না। এসময় তিনি সকালে বাড়ি যাওয়ার কথা জানান। এ কথা বলায় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায় হাতাহাতিও হয়। পরে ছোট ছেলেকে নিয়ে তানজিল ঘুমিয়ে পড়েন। সেহরি খাওয়ার জন্য উঠে দেখেন স্ত্রী স্মৃতি তার পাশে নেই। পরে বারান্দায় গিয়ে বারান্দার গ্রিলের সাথে গলায় উড়না পেচানো অবস্থায় তার স্ত্রীর মরদেহ ঝুলে থাকতে দেখেন। এসময় দ্রুত নকলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের স্বামী তানজিলকে আটক করা হয়েছে। দুই পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান