ছেলেকে ঘিরেই এখন আমার প্রেম: পরী

Date:

ছেলেকে ঘিরেই এখন আমার প্রেম: পরী

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বিরতি কাটিয়ে মন দিয়েছেন অভিনয়ে। বর্তমানে টলিউডে অভিষেক সিনেমা ‘ফেলুবক্সী’র শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। আর সেকারণে অভিনেত্রী রয়েছেন কলকাতায়। কাজের ফাঁকে কলকাতার স্থানীয় গণমাধ্যমগুলোতে সাক্ষাৎকারও দিচ্ছেন পরীমণি।

সম্প্রতি এই চিত্রনায়িকা দীর্ঘ আড্ডায় মেতেছিলেন ভারতীয় গণমাধ্যমের সঙ্গে। কথা বলেছেন ব্যক্তিজীবন, ক্যারিয়ার ও ছেলে পূর্ণকে নিয়ে। এখনও প্রেমে বিশ্বাস আছে কি-না, এমন প্রশ্নের জবাবে পরী বলেন, ‘না, আমার প্রেম এখন লকড হয়ে গেছে। ছেলে পূর্ণকে ঘিরেই এখন আমার প্রেম। তার ডায়াপার থেকে সবকিছুর সঙ্গে আমি প্রেমে জড়িয়ে আছি।’ সাক্ষাৎকারে উঠে এসেছে পরীর জেলজীবনের প্রসঙ্গও।

এ বিষয়ে নায়িকা বলেন, ‘২৭ দিন জেলে ছিলাম। অভিজ্ঞতা লিখে রেখেছি, ছেলে বড় হলে পড়বে। পরী জেলে গেল, এটা সবাই জানেন, আর মামলাটা যে খারিজ হয়ে গেল, সেটা অনেকেই জানেন না। মানে এ বিষয় কোথাও প্রচার হতে দেখলাম না।’ এছাড়া প্রথমদিকে সন্তানের নাম রাজ্য রেখেছিলেন পরীমণি। পরে সেই নামটি পাল্টে রেখেছেন তিনি।

সত্যিকার অর্থে ছেলের নাম কী- এমন প্রশ্নের উত্তরে বিশ্বসুন্দরী’খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘রাজ আর আমার ডিভোর্সের কথা হচ্ছিল যখন, তখন থেকেই বাসায় ছেলেকে আর রাজ্য বলে কেউ ডাকে না। নানাভাইয়ের দেওয়া পূর্ণ নামেই ডাকে। কাগজে কলমে ওর নাম শাহীন মুহম্মদ পূর্ণ। আর আমি ডাকি পদ্মফুল।’ পরীমণি কথা বলেছেন প্রয়াত নানাভাইকে নিয়েও। তার কথায়, ‘এখনও ভুলে যাই যে নানাভাই নেই। ঈদের শপিংয়ের কথা উঠতেই সবার প্রথমে নানাভাইয়ের কথা ভাবি, কল দিতে যাই। কিন্তু পরে মনে হয়, নানাভাই তো নেই।’

এদিকে টলিউডে আরও কোনো সিনেমায় কাজের কথাবার্তা হচ্ছে কি-না জানতে চাইলে পরী বলেন, ‘আমি তো চাই কাজ পুরোদমে করতে। কিন্তু পদ্মকে সময় দিতে চাই আরেকটু। ও এখন কথা বলার চেষ্টা করছে। ছেলের এই সময়ে তার কাছে থাকতে চাই।’

উল্লেখ্য, ‘ফেলুবক্সী’ সিনেমাটি পরিচালনা করছেন দেবরাজ সিনহা। এতে পরীমণির সহশিল্পী হিসেবে রয়েছেন সোহম ও মধুমিতা সরকার। এদিকে দেশে মুক্তির অপেক্ষায় রয়েছে তার শেষ করা সিনেমা ‘ডোডোর গল্প’। সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমাটি পরিচালনা করেছেন রেজা ঘটক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান