আসন্ন ঈদুল ফিতরে পূর্ব নির্ধারিত ছুটিই বহাল থাকছে।
আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গতকাল রোববার ঈদ-উল-ফিতর উপলক্ষে মানুষের গ্রামের বাড়ি যেতে ঝামেলা এড়াতে ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করেছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৈঠকে ছুটির দিনের তালিকায় ৯ এপ্রিল মঙ্গলবার যোগ করার সুপারিশ করা হয়েছিল।

