নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দরে অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত

Date:

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ প্রতি বছরের ন্যায় এবারও বিশ্ব শান্তিকল্পে ও দেশ মাতৃকার শুভ কল্যাণে শেরপুরের নালিতাবাড়ী ভারত-বাংলা সীমান্ত নাকুগাঁও স্থলবন্দরে সনাতন ধর্মাবলম্বীদের মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মধুময় হরেকৃষ্ণ মহানাম কীর্তন কলিযুগের সকল জীব হিংসা-দ্বেস-ভেদাভেদ ভুলে মানবপ্রেমের আলিঙ্গনাবদ্ধ হয়ে ভগবৎপ্রেমের স্বর্গীয় আনন্দলোকে প্রবেশ করবে এই সত্যবাণীকে উপলব্ধি করেই নাকুগাঁও শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে মূলত অষ্টপ্রহর ব্যাপী এই মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৩০(মার্চ)শনিবার অধিবাসের মধ্য দিয়ে রবিবার মহানাম সংকীর্তন হয়ে ১(এপ্রিল) সোমবার মহোৎসবের মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে।

মন্দির প্রাঙ্গন দর্শনে দেখা যায় শেরপুর জেলাসহ ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বীদের সমাগম ঘটেছে। অনেকটা উৎসব মুখর এবং ভক্তির সহিতেই সনাতন ধর্মাবলম্বীরা এই উৎসব টি পালন করছেন।মন্দিরের মূল অনুষ্ঠানের পাশাপাশি ছিলো মন্দিরের বিপরীত পার্শ্বে সনাতন ধর্মাবলম্বীদের জন্য দিনরাত ব্যাপী বিশেষ প্রসাদ আহারের ব্যবস্থা। মন্দির প্রাঙ্গন থেকে একটু দূরেই দেখা মিলেছে বিভিন্ন স্টলের সমারোহ। সেসব স্টল ঘিরেও মানুষের উপচে পড়া ভীড় ছিলো।

জানা যায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি বাবু অরুণ চন্দ্র সরকার ও উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক প্রচেষ্টায় এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।আরও জানা যায়, ৩০ বছরের বেশি সময় ধরে এই অনুষ্ঠানটি প্রতি বছর পালিত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান