বিনোদন প্রতিবেদক:
নতুন গান নিয়ে হাজির হচ্ছেন সেরাকন্ঠখ্যাত শিল্পী ইমরান খন্দকার। গানটির শিরোনাম ‘কতটা সময় পেলে’। কতটা সময় পেলে/ মন ভরে ভালোবাসা যায়/ তোমাকে ভালোবাসার সাধ/ এক জনমে মিটবেনা হায়/ এমন কথায় গানটি লিখেছেন ও সুর করেছেন মামুনুর রশীদ ভূঞা এবং সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই।
ইচ্ছে গানের প্রযোজনায় গানটি আগামীকাল ২৮ মার্চ রাত ৮টায় শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে প্রকাশিত হবে বলে জানানা ইমরান।
গানটি সম্পর্কে ইমরান খন্দকার বলেন, ধারাবাহিকভাবে মৌলিক গান প্রকাশ করে যাচ্ছি। গানটিতে বর্তমান ও পুরোনো দিনের সুর ও মিউজিকের সমন্বয় করা হয়েছে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে। এছাড়াও গানটি শ্রোতারা কাল থেকেই শুনতে পারবেন জিপি মিউজিক, স্পটিফাই, ডিজার, আইটিউনস, আমাজন প্রাইম মিউজিক, সকল সোশ্যাল মিডিয়া ও অন্যান্য অ্যাপসসহ ৫০টির বেশি ডিজিটাল প্লাটফর্মে

