বিনোদন প্রতিবেদক:-
তরুণ প্রজন্মের প্রতিভাবান গায়িকা তাসনিম আনিকা। নিজের সুললিত কন্ঠ দিয়ে দর্শকমহলে এগিয়ে যাচ্ছেন আপন মহিমায়। আজ তার জন্মদিন। জন্মদিন প্রসঙ্গে তিনি জানান ; জন্মদিন প্রতিটি মানুষের জীবনে বিশেষ একটি দিন । দিনটি নিজের মত করেই কাটাব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার আগামী দিনগুলো অনেক সুন্দর এবং উজ্জ্বল ও সাফল্যমন্ডিত হয়। এছাড়াও আগামীতে বেশকিছু নতুন গান নিয়ে দর্শকমহলে হাজির হবো।