নিজস্ব ডেস্ক:
নারী উদ্যোক্তা সংগঠন ‘অঙ্গশ্রী’র আয়োজনে রাজধানীর সিক্স সিজন’স হোটেল গুলশানে আজ থেকে “রামাদান স্প্রিং ফেস্টিভ্যাল -২০২৪ মেলা শুরু হচ্ছে।
আজ ২২ মার্চ এবং আগামীকাল ২৩ মার্চ এই ২ দিনব্যাপী মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। এবারের মেলায় উদ্যোক্তাদের ৫০টি স্টল রয়েছে। এসব স্টলগুলোতে দেশি বিদেশি পোশাক, বাহারি শাড়ি, জুয়েলারি, হোমমেড আচার, হারবাল পণ্য, ডেনিম আইটেম, আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাকসহ আরো বিভিন্ন পণ্য এক ছাদের নিচে পাওয়া যাচ্ছে৷
এ ছাড়া মেলায় আসা ক্রেতাদের আনন্দের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে…
এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকছেন ঢাকা ১০ আসনের মাননীয় সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ; বিশেষ অতিথি হিসেবে থাকছেন
বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, অঙ্গশ্রীর চীফ এডভাইজার ও নারী উদ্যােক্তা ইতি মিজান ; মডেল এবং ইনফ্লুয়েন্সার রথি আহমেদ, ইনফ্লুয়েঞ্জার বুশরা কবির ; নারী উদ্যোক্তা রেহনুমা তারান্নুমসহ অনলাইনের সুপরিচিত সেলিব্রেটিরাও। মেলাটির অঙ্গশ্রী ইভেন্টের প্রযোজনায় মেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
মেলার আয়োজক আলিয়াহ ফেরদৌসী বলেন, ‘আর কয়েক দিন পরেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদের পূর্বে ঈদের কোনাকাটা সেরে ফেলেন অনেকে। বিষয়টি বিবেচনায় রেখে ক্রেতাদের সুবিধায় দুই দিনব্যাপী এই মেলা’র আয়োজন করা হয়েছে। সকলকে মেলায় ঘুরে আসার আমন্ত্রণ রইল।

