বকশীগঞ্জে অপহৃত কিশোরী উদ্ধার,আটক-৩

Date:

মতিন রহমান

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার চরকাউরিয়া সীমারপাড় এলাকা থেকে অপহৃত এক কিশোরী (১৩) কে উদ্ধার করেছে বকশীগঞ্জ থানার পুলিশ। একই সাথে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে পুলিশ আটক করেছে।

ভূক্তভোগীর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার পাটোয়ারি পূর্ব ইউনিয়নের তেতুলকান্দি গ্রামের দুলু মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৫) বকশীগঞ্জ পৌরসভার চরকাউরিয়া সীমারপাড়া এলাকায় সিলিং এর কাজ করতেন। কয়েক মাস কাজ করার পর ৮ মার্চ বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া সীমারপাড়া গ্রামের সামছুল হকের ছেলে মোস্তাফা (৪০) ও তার স্ত্রী খুকু মনি(৩০) এর সহায়তায় বাক্কার শেখের কিশোরী কন্যা (১৩) কে অপহরণ করে রংপুর নিয়ে যায়।

ঘটনার পর অপহৃত কিশোরীর বাবা বকশীগঞ্জ থানায় একটি জিডি করেন। জিডির সূত্র ধরেই পুলিশ নানা কৌশলে অপহরণকারী দুলাল ও অপহৃত কিশোরীকে বকশীগঞ্জের সীমারপাড় গ্রামে ফিরিয়ে আনেন। পরে অপহৃত কিশোরীকে উদ্ধার করে। একই সময় অপহরণকারী দুলাল মিয়া ও সহায়তা কারী চরকাউরিয়া সীমারপাড় গ্রামের মোস্তাফা এবং মোস্তফার স্ত্রী খুকু মনিকে আটক করে থানা পুলিশ।

এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল আহাদ খান জানান, কিশোরীকে উদ্ধার করা হয়েছে এবং ঘটনার মূলহোতা দুলাল মিয়াকেও আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আরও দুইজনকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান