জামালপুরে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা

Date:

জামালপুর প্রতিনিধি:জামালপুরের বকশীগঞ্জে সংবাদ সংগ্রহের সময় একটি দৈনিকের উপজেলা প্রতিনিধির ওপর হামলা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের নামা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহত সাংবাদিক মতিন রহমান ভোরের দর্পণ নামের একটি দৈনিক পত্রিকা ও একাত্তর বাংলা অনলাইন পত্রিকায় কাজ করেন। তিনি বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

হামলার শিকার সাংবাদিক মতিন রহমান বলেন, ‘বিকেল সাড়ে ৫টার দিকে সদ্য অনুষ্ঠিত বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনের ৫ নম্বর ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর কামরুজ্জামান সুজন ও পরাজিত প্রার্থী জয়নাল আবেদিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এই সংবাদ সংগ্রহের জন্য আমরা কয়েকজন গণমাধ্যমকর্মী নামাপাড়া এলাকায় যাই। সংবাদ সংগ্রহ শেষে নবনির্বাচিত কাউন্সিলর কামরুজ্জামান সুজনের বক্তব্য নিতে গেলে তাঁর সমর্থক ও আত্মীয়–স্বজনরা আমার ওপর অতর্কিত হামলা চালায়। তাঁরা আমাকে মারধর করে। পরে সহকর্মীদের সহযোগিতায় আমাকে হাসপাতালে ভর্তি করা হয়।’

এদিকে সংবাদ সংগ্রহকালে সাংবাদিক মতিন রহমানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় কর্মরত সংবাদকর্মীরা। তাঁরা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) সঞ্জয় সাহা বলেন, ‘ঘটনা সম্পর্কে আমরা জেনেছি। অভিযোগ পেলেই হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান