কুড়িগ্রাম প্রতিনিধি :
(শনিবার ৯ মার্চ) ২০২৪ কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচন-২০২৪ ও উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের ২নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য শুন্যপদে উপ-নির্বাচন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ও অবাদ, সুষ্ঠু ও সুশৃঙ্খল ভোট গ্রহণের পরিবেশ বজায় রাখতে কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় নিয়োজিত ছিলো কুড়িগ্রাম জেলা পুলিশের সদস্যবৃন্দ। জেলা পুলিশের সদস্যবৃন্দ কঠোর পরিশ্রম, সততা, নিষ্ঠা ও শতভাগ পেশাদারিত্বের সাথে নির্বাচন কমিশন কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথভাবে নিরপেক্ষতার সাথে পালন করেন। সেই সাথে নির্বাচন কমিশন, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের সাথে সুসমন্বয় অব্যাহত রাখে।
সকাল ৮:০০ ঘটিকা হতে দুপর ০২:০০ ঘটিকা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচন এবং ব্যলট পেপারের মাধ্যমে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের ২নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য শুন্যপদে উপ-নির্বাচন সকাল ৮:০০ ঘটিকা হতে বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হয়।

