রংপুেরর পীরগঞ্জে ৭১৮ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

Date:

রংপুরের পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিস ৭’শ ১৮ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও ইতোমধ্য ৭শ’২০ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান সরকার জানান, চলতি মওসুমে মরিচ উৎপাদনে উপজেলার মরিচ চাষীরা ৭’শ ২০ হেক্টর জমিতে চারা রোপণ করে পরিচর্যা কাজে ঝুঁকেছেন । ফেব্রুয়ারী’র প্রথম সপ্তাহ থেকে কৃষকরা মাঠে মরিচের চারা রোপণ আরাম্ভ করে। ইতোমধ্য চাষীরা চারা রোপণ কার্যক্রম সম্পন্ন করেছে। হাইব্রিডের বিভিন্ন জাতসহ স্থানীয়ভাবে কলাবাড়ি জাত বিশেষভাবে রোপণ করা হয়। মরিচ চাষে কৃষকরা লাভবান হওয়ার বিগত বছরের তুলনায় চলমান মওসুমে মরিচ চাষ উপজেলায় বেশি। এখানে কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠ পর্যায়ের উপ-সহকারি কৃষি কর্মকর্তারা রোগমালাই প্রতিরোধে নিয়মিত প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে ।

উপজেলার মরিচ চাষী কিশোরগাড়ী গ্রামের বকুল মিয়া, নূর আলম, ফিরোজ আলম, মাহবুবার রহমান, মতিয়ার রহমান, ওয়াদুদ মিয়া, মোহাম্মদ আলী, কাফি মিয়া, জোব্বার জানান, ইতোমধ্য জমি তৈরী করে চারা রোপণ প্রক্রিয়া শেষ করেছি। প্রতিবছরই মরিচ চাষ করি। এ বছর ভালো মুনাফা হয়েছে। কৃষি বিভাগের উপ-সহকারি কৃষি কর্মকর্তারা রোগবালাই নিধনসহ ফসলের ভালো ফলনে নিয়মিত পরামর্শসহ জমি পরিদর্শনে আসেন।

রংপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজ উদ্দিন জানান, জেলার ৮টি উপজেলা ও মেট্রো এলাকায় চলতি মওসুমে মেট্রো এলাকায় ৮৩ হেক্টর, সদর উপজেলায় ৭৭ হেক্টর, কাউনিয়া উপজেলায় ১শ’৭০ হেক্টর, গঙ্গাচড়া উপজেলায় ১শ’২৫ হেক্টর, মিঠাপুকুর উপজেলায় ২শ’৬৮ হেক্টর, পীরগঞ্জ উপজেলায় ৭শ’১৮ হেক্টর, পীরগাছা উপজেলায় ১শ’৪৫ হেক্টর, বদরগঞ্জ উপজেলায় ১শ’২৯ হেক্টরসহ তারাগঞ্জ উপজেলায় ৩শ’৩৫ হেক্টর জমিসহ সর্বমোট ২০৫০ হেক্টর জমিতে মরিচ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্য পীরগঞ্জ উপজেলায় সব থেকে বেশি জমিতে মরিচ চাষ হয়েছে।

জেলার রংপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ওবায়দুর রহমান মন্ডল জানান, মরিচ একটি উচ্চ মূল্যের মসলা জাতীয় ফসল। মরিচ ফসল চাষাবাদ লাভজনক হওয়ায় পীরগঞ্জ উপজেলাসহ রংপুর অঞ্চলের কৃষকরা ধারাবাহিকভাবে উক্ত ফসল চাষাবাদ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান