ফেসবুকে টিপ সরিয়ে তারকাদের প্রতিবাদ

Date:

উৎসব-পার্বণ ছাড়াও বাঙালি নারীদের কপালে শোভা পায় নানা রঙের টিপ। এটি যেন আবহমানকাল থেকে সাজসজ্জায় ঐতিহ্য ধারণ করে আসছে। সেই টিপ এবার হয়ে উঠেছে নির্যাতনের বিরম্নদ্ধে নারীর প্রতিবাদের ভাষা। কপালের যে জায়গাটিতে নারীরা সাধারণত টিপ পরেন তার থেকে একটু দূরে সরিয়ে প্রতিবাদ গড়ে উঠেছে সামাজিক মাধ্যমে। প্রতিবাদ জানাচ্ছেন দেশের তারকা অঙ্গনসহ নারী অধিকারকর্মী ছাড়াও সাধারণ নারীরা। তারা কপালের অন্য জায়গায় টিপ পরে সেলফি তুলছেন।

প্রতিবাদের ভাষা হ্যাশট্যাগে ‘ঙফফ উড়ঃ ঝবষভরব’ লিখে সেলফি পোস্ট করা হচ্ছে ফেইসবুক, ইনস্টাগ্রামসহ সোশাল মিডিয়ার নানা মাধ্যমে। এই প্রতিবাদে শামিল হতে দেখা গেছে অভিনেত্রী সারা যাকের, জয়া আহসান, নুসরাত ইমরোজ তিশা, নাবিলা থেকে শুরম্ন করে অনেক অভিনয়শিল্পী ও ইনফ্লুয়েন্সার।

তারা অন্যদেরও এই প্রতিবাদে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন। অভিনেত্রী সারা যাকের বলেন, ‘আমাদের দেশের নারীরা প্রতিদিন ঘরে বাইরে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে।

কিন্তু সেই অনুপাতে এটা নিয়ে কোনো প্রতিবাদই হচ্ছে না। সবাই মিলে সোচ্চার হওয়ার এখনই সময়।

শুধু নিজের জন্য নয়, আশেপাশে কোনো নারীকে নির্যাতিত হতে দেখামাত্র প্রতিবাদ করা উচিত।’

জয়া আহসান তার ফেসবুকে লিখেছেন, ‘কপালে টিপ দিয়ে আমরা নারীরা নিজেদের শোভন করে তুলি। সোশ্যাল মিডিয়ায় আমাদের টিপ পরা হাসি হাসি মুখের ছবিতে লাইক পড়তে থাকে। কিন্তু ঘরের ভেতরেও কি আমাদের সবার ছবিটা এই রকম? দেশে প্রতি তিনজন নারীর একজন সহিংসতার শিকার হচ্ছে।

তিনি আরও বলেন, ‘রক্তে মেখে যাচ্ছে তাদের শোভন সৌন্দর্য। স্খলিত হয়ে পড়ছে টিপ। মানুষ হিসেবে তাদের মর্যাদা খসে পড়ছে। আসুন, আমরা নারী নির্যাতনের প্রতিবাদ করি। কপালের টিপ সরিয়ে সেলফি তুলি, আর #ঙফফউড়ঃঝবষভরব লিখে শেয়ার করি সোশ্যাল মিডিয়ায়। মেয়েরা বাঁচুক মানুষের পূর্ণ মর্যাদায়।’

নুসরাত ইমরোজ তিশাও তার ফেসবুকে জানিয়েছেন প্রতিবাদ। তিনি বলেন, ‘বাংলাদেশে প্রতি তিনজনে একজন নারী ঘরে বাইরে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু সেই অনুপাতে এটা নিয়ে তেমন কোনো প্রতিবাদ হয় না। কারণ, আমাদের সমাজে নারীদের শেখানোই হয় নীরবে সহ্য করতে। কিন্তু আমরা চাই, এই ট্যাবু ভেঙে আওয়াজ তুলুক প্রতিটি নারী। কারণ চুপ না থেকে কথা বললেই কেবল সম্ভব এইসব সহিংসতা বন্ধ করা।’

তিশার ভাষায়, ‘আর তাই, নারী নির্যাতনের প্রতিবাদ হিসেবে ‘ঙফফ উড়ঃ ঝবষভরব’. যেখানে প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নেয়া হয়েছে নারীর সাজের চিরায়ত সঙ্গী কপালের ‘টিপ’। কপালের এই টিপ মাঝখানে না পরে আশপাশে সরিয়ে দিয়ে সেলফি তুলে #ঙফফউড়ঃঝবষভরব লিখে ছবি শেয়ার করম্নন সোশ্যাল মিডিয়ায় আর আপনিও যোগ দিন এই প্রতিবাদে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান