নিউজ ডেস্ক: ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
ময়মনসিংহ পুলিশ সুপার এর দিকনির্দেশনায় ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন এর তত্বাবধানে কোতোয়ালী মডেল থানা পুলিশ আইন-শৃংখলা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং আদালতের নির্দেশ বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
সেই আলোকে গত ২৪ ঘন্টায় এসআই মাসুদ জামালী সংগীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে আকুয়া মোড়লপাড়াস্থ (দক্ষিণ পাড়া) কাউসার এস.এস. ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক মামলার আসামী মোঃ শরিফুল ইসলাম (২৫) কে ৫০ পিস ইনজেকশন সহ গ্রেফতার করেন, এসআই সাজ্জাদ হোসেন সজীব সংগীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে বলাশপুর এলাকা থেকে মারামারি মামলার আসামী মোঃ শাহাবুদ্দিন (৫৫) কে গ্রেফতার করেন, এসআই শামছুজ্জামান সংগীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে আকুয়া বাইপাস এলাকা থেকে চুরি মামলার আসামী এমদাদুল হক (৩০), মোঃ মহসিন হোসেন (২৬), মোঃ রাজন (৩৫) কে গ্রেফতার করে।
এছাড়া এসআই আল মামুন, কামরুল হাসান, এএসআই আয়েছ মিয়া, শামীমুল হাসান, নূরুজ্জামান, হুমায়ুন কবির-১ প্রত্যেকে অত্র থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ১টি জিআর সাজা, ৪টি জিআর এবং ১টি সিআর সহ মোট ৬টি গ্রেফতারী পরোয়ানা তামিল করেন। গ্রেফতারকৃতরা হলো, জিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় মোঃ মানিক মিয়া ও জিআর গ্রেফতারী পরোয়ানায় মোঃ কাওছার, মোঃ তানভীর হাসান অন্তর (১৮), মোঃ সিরাজুল ইসলাম উরফে শিরু মিস্ত্রী (৫০), মোঃ সোহেল মিয়া (৩২) এবং সিআর গ্রেফতারী পরোয়ানায় শরিফুল ইসলাম। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

