নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মিষ্টি জান্নাত

Date:

বিনোদন প্রতিবেদক:

ঢাকাই সিনেমার নায়িকা মিষ্টি জান্নাত। তার অভিনীত কয়েকটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বিরতি কাটিয়ে ফের চলচ্চিত্রে নিয়মিত হচ্ছেন। এরই মধ্যে ‘দেহ’ শিরোনামে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মিষ্টি। সিনেমাটি পরিচালনা করছেন সালমান হয়দার।

সিনেমাটি নিয়ে মিষ্টি জান্নাত বলেন, ‘‘দেহ’ সিনেমার গল্প অসাধারণ। প্রায় এক যুগ আগে সিনেমার গল্প লিখেছেন নির্মাতা। শিগগির এ সিনেমার শুটিং শুরু হবে। আশা করছি, ভালো একটি সিনেমা উপহার পাবেন দর্শকরা।’’

সিনেমার গল্প প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন,বরযাত্রীবাহী এক নৌকায় ডাকাতদল ঝাঁপিয়ে পড়ে, স্বর্ণালংকারসহ সবকিছু লুট নেয়। গ্রামের সহজ-সরলকন্যা ফুলির চোখের সামনে তার কাকা-কাকিকে ডাকাতরা হত্যা করে। ফুলির মাথায় আঘাত করে তাকে মাঝ নদীতে ফেলে দেয়। ফুলির দেহ গঙ্গার জলে ভাসতে ভাসতে এক তীরে গিয়ে ভিড়ে। এরপর ফুলির জীবনে নতুন এক অধ্যায় শুরু হয়।’

গল্পের এই ‘ফুলি’ চরিত্রে দেখা যাবে মিষ্টি জান্নাতকে। এ অভিনেত্রী জানান, ঈদের পর সিনেমাটির শুটিং শুরু হবে। নায়ক হিসেবে কলকাতা ও বাংলাদেশের দুইজন নায়ক পছন্দের তালিকায় রয়েছেন। শিগগির তাদের একজনকে চূড়ান্ত করে ঘোষণা দেওয়া হবে।

শাহাদৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে মিষ্টির অভিষেক বড় পর্দায়। এরপর কাজ করেছেন আরো বেশ কিছু চলচ্চিত্রে। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘তুই আমার রানি’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান