বিনোদন ডেস্ক:-
সম্প্রতি রাজধানীর মগবাজারের রাজ্জাক প্লাজায় ক্লোজআপ ওয়ান তারকা সাব্বির জামানের সহধর্মিণী রেহানা জামান তার ‘সী’স কালেকশন’র একটি শো রুম’র উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছিলেন গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব কৌশিক হোসেন তাপস এবং CEO ফারজানা মুন্নী । এছাড়া সংগীতভূবনের অনেকেই উদ্ভোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাকে অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন।
সাব্বির জামান বলেন,‘ মানুষ যদি কাজ করে, উপাপর্জন করে সেটা শুধু তার জন্যই নয় দেশের জন্যও অনেক বড় একটা সাপোর্ট হয়। আমার মনে হয় এভাবে আমরা একজন আরেকজনের হাত ধরে এগিয়ে গেলে বাংলাদেশ আরো সমৃদ্ধ হবে। তো, একটাই শুধু চাওয়া-আপনারা সবাই সী’স কালেকশনের পাশে থাকবেন। তাতে করে শুধু সী’স কালেকশনই নয় তার আশেপাশে যারা আছেন তাদেরও জীবনের মানোন্নয়ন হবে। আর এভাবেই আমরা একে অপরের পাশে থাকতে পারবো। আমার স্ত্রী আমার সবচেয়ে ভালো বন্ধু। তো, সবচেয়ে ভালো বন্ধুটির আরো সফলতা কামনা করি। আল্লাহ তার সহায় থাকুক। সবকিছু সামাল দিয়ে সে তার ব্যবসায় সফল হউক আমি এই দোয়াই করি।’
রেহানা জামান বলেন,‘ আমাদের বিবাহিত জীবনের সুখে দুঃখে সবাই পাশে ছিলেন, আছেন এবং থাকবেন আশা করি। সাব্বিরই আসলে আমার এই ব্যবসায় এগিয়ে চলার অনুপ্রেরণা। কারণ সাব্বির শুধু আমার পরিবারেরই না, অনেকের পরিবারের ভালো মন্দের খোঁজ রাখেন, এটা কথার কথা না, প্রমাণিত। সাব্বিরকে যারা জানেন তারা বিষয়টা বুঝবেন। তো, সাব্বিরের অনুপ্রেরণাতে, সাহসেই আমি সী’স কালেকশনের এই শো রুমটা দেয়ার সাহস পেয়েছি, শক্তি পেয়েছি। আপনারা সবাই পাশে থাকবনে, এই কামনা।’

