রিফাত রাহুল খাঁন :-
তরুণ প্রজন্মের প্রতিভাবান গায়িকা শিল্পী বিশ্বাস। আজ রাজধানীর এক অভিজাত রেস্তোরায় শিল্পী বিশ্বাসের “রাগ কইরোনা মনের মানুষ ” গানটির ৫০+মিলিয়ন ভিউজস সেলিব্রেশন অনুষ্ঠিত হয়েছে। এ প্রসঙ্গে গায়িকা শিল্পী বিশ্বাস বলেন;গানটি বেশ অল্প সময়ে ব্যাপক সাড়া ফেলেছে। ভীষণ ভালো লাগছে। দর্শকের ভালোবাসায় আসলেই মুগ্ধ হয়েছি। সবাই আশীর্বাদ করবেন যেন আগামীতে আরও ভালো মানসম্মত কাজ করতে পারি। এ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন খাঁন মাহি৷ গানটি অল্প সময়ে প্রস্তুতি ছাড়াই কাজ সম্পন্ন এ অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন সংগীত পরিচালক শওকত আলী ইমন; সংগীতশিল্পী কাজী সোমা; মাহফুজা মমো;তাবিজ ফারুক; বাবলী।
সুরকার মিল্টন খন্দকার জানান; শিল্পী বিশ্বাসের অল্প সময়ে গানটির ব্যাপক সফলতা এসেছে। অবশ্যই গর্বের বিষয় । অনেক অনেক শুভ কামনা রইল।
জনপ্রিয় সুরকার শওকত আলী ইমন বলেন;
শিল্পী আমাদের সবার কাছের মানুষ। অভিনন্দন!…, ভীষণ ভালো লেগেছে। আমি থাকবো। আমাদের সকলের ভালোবাসা রইল। এটা আমাদেরই বিজয়৷
গীতিকবি ; নাজির মাহমুদ বলেন; সার্বিকভাবে শিল্পী বিশ্বাসের চ্যানেলটির জন্য শুভ কামনা রইল। এ গানটিতে মডেল হিসেবে অংশ নিয়েছিলেন প্রনমী এবং জেরি৷

