পাকিস্তানের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মরিয়ম

Date:

পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হলেন নওয়াজ শরিফের কন্যা মরিয়ম নওয়াজ। এর আগে কোনও মহিলা পাকিস্তানের কোনও প্রদেশের প্রধান নির্বাচিত হননি। মারিয়মই প্রথম। তিনি জানিয়েছেন, সারা দেশের মহিলাদের কাছে এটা সম্মানের বিষ।

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি)-এর সদস্যেরা মুখ্যমন্ত্রী নির্বাচন থেকে সরে দাঁড়ান। এর পরেই অনায়াসে নির্বাচনে জয়ী হন ৫০ বছরের মরিয়ম। তিনি পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর সহ-সভাপতিও। অতীতে পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন মরিয়মের বাবা নওয়াজও। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এই পদে বসতে পেরে তিনি খুশি। তাঁর কথায়, ‘‘বাবা আমাকে শিখিয়েছেন, কী ভাবে দফতর চালাতে হয়।’’ তিনি এও বলেন, ‘‘আজ প্রদেশের সকল মহিলা এক জন মহিলা মুখ্যমন্ত্রীকে পেয়ে গর্বিত।’’

মুখ্যমন্ত্রী হওয়ার পরেই মরিয়ম জানিয়েছেন, অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। জেলেও যেতে হয়েছে। যদিও সে সব কারণে তিনি আরও শক্ত হয়েছেন। এ জন্য বিরোধীদের ধন্যবাদ জানিয়েছেন মারিয়ম। একটা অংশ মনে করছে, নওয়াজ-কন্যা আসলে প্রাক্তন সেনাপ্রধান জেনারেল কামর জাভেদ বাজওয়া এবং পাকিস্তানের প্রাক্তন প্রধান বিচারপতি সাকিব নিসারকে নিশানা করেছেন। তবে তিনি স্পষ্ট বলেন, ‘‘আমি বদলা নেব না।’’

১২ কোটি মানুষের বাস পঞ্জাব প্রদেশে। ২২০ ভোট পেয়ে সেই প্রদেশের মুখ্যমন্ত্রী হলেন মরিয়ম। পিটিআই সমর্থিত এসআইসি প্রার্থী রানা আফতাবকে হারিয়েছেন তিনি। রানা একটিও ভোট পাননি। কারণ, তাঁর দল ভোট বয়কট করে বেরিয়ে যায়। জিয়ো নিউজ জানিয়েছে, পঞ্জাব প্রদেশের কক্ষে রয়েছে ৩২৭টি আসন। মুখ্যমন্ত্রী হতে গেলে ১৮৭ সদস্যের সমর্থন প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান