অস্কারে ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা

Date:

আগামী ১০ মার্চ এবারের অস্কার-২০২৪ এর আসর বসবে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ পুরস্কারের ৯৬তম আসরের চূড়ান্ত মনোনয়ন তালিকায় সেরা প্রামাণ্যচিত্র বিভাগে জায়গা করে নিয়েছে পাঁচটি চলচ্চিত্র জায়গা করে নেয়, যার একটি ‘টু কিল আ টাইগার’।

এই প্রামাণ্যচিত্রেই এবার যুক্ত হলেন দেশি গার্লখ্যাত বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া! অভিনয়ে নয়, এর নির্বাহী প্রযোজক হিসেবে যোগ দিয়েছেন এ অভিনেত্রী। হিন্দুস্তান টাইমস থেকে জানা গেল, ‘টু কিল আ টাইগার’ মূলত ভারতের ঝাড়খণ্ডের রঞ্জিত নামের এক কৃষকের গল্প। ২০১৭ সালে তার ১৩ বছর বয়সি কন্যা কিরণ গণধর্ষণের শিকার হয়। সে ঘটনা থেকে বেঁচে ফেরা কন্যার ন্যায় বিচারের জন্য লড়াই করেন বাবা।

প্রামাণ্যচিত্রটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে ইনস্টাগ্রামের এক পোস্টে প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন, অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে মনোনয়ন পাওয়া ‘টু কিল আ টাইগার’ টিমে যোগ দিতে পেরে আমি গর্বিত। সে সঙ্গে এ-ও ঘোষণা করছি যে, এই চিত্রটি বিশ্বজুড়ে পরিবেশনা করবে নেটফ্লিক্স। এই তারকা আরও বলেন, ২০২২ সালে যখন আমি এটি প্রথমবার দেখেছিলাম, তখনই পছন্দ হয়েছিল। কন্যার জন্য ন্যায় বিচার পেতে আইনি ব্যবস্থার সঙ্গে তার বাবার বীরত্বপূর্ণ লড়াই দেখে মুগ্ধ হয়েছিলাম।

এই ছবির সঙ্গে একটি ব্যক্তিগত অনুভূতিও আছে প্রিয়াঙ্কার। এ নিয়ে তিনি বলেন, এই অনবদ্য ছবি আমাকে নানাভাবে স্পর্শ করেছে, তবে ব্যক্তিগতভাবে আমি নিজেও ঝাড়খণ্ডে জন্মেছিলাম এবং এমন এক বাবার ঘরে বড় হয়েছি, যিনি চিরকালই একজন বিজয়ী। ফলে ছবিটি দেখে আমার হৃদয় চুরমার হয়ে গেছে। দর্শককে ছবিটি দেখানোর অপেক্ষা সহ্য হচ্ছে না।

২০২৩ সালের অক্টোবরে নিউইয়র্কে মুক্তি পেয়েছিল ‘টু কিল আ টাইগার’। এটি নির্মাণ করেছেন নিশা পাহুজা। এর নির্বাহী প্রযোজক হিসেবে আরও আছেন রুপি কৌর, অতুল গাওয়ান্দে, অ্যান্ডি কোহেন, আনিতা লি, শিবানী রাওয়াত, আনিতা ভাটিয়া প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান