নিজস্ব ডেস্ক:
নারী উদ্যোক্তা সংগঠন ‘অঙ্গশ্রী’র আয়োজনে রাজধানীর হোটেল লেকশোর গুলশানে “প্রি রামাদান স্টাইল সোক ” জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
এবারের মেলায় উদ্যোক্তাদের ৫০টি স্টল ছিল। এসব স্টলগুলোতে দেশি বিদেশি পোশাক, বাহারি শাড়ি, জুয়েলারি, হোমমেড আচার, হারবাল পণ্য, ডেনিম আইটেম, আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাকসহ আরো বিভিন্ন পণ্য এক ছাদের নিচে পাওয়া গেছে।
এ ছাড়া মেলায় আসা ক্রেতাদের আনন্দের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, মডেল এবং ইনফ্লুয়েন্সার রথি আহমেদ, মডেল, উপস্থাপিকা ও নৃত্যশিল্পী বারিশ হকসহ অনলাইনের সুপরিচিত সেলিব্রেটিরাও। মেলাটির পৃষ্ঠপোষকতা করছেন এবি ব্যাংক লিমিটেড।
মেলার আয়োজক আলিয়াহ ফেরদৌসী বলেন, ‘আর কয়েক দিন পরেই শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। এই মাসে সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়েই অতিবাহিত করেন ধর্মপ্রাণ মুসলমানরা। তাই রমজানের আগেই ঈদের কোনাকাটা সেরে ফেলেন অনেকে। বিষয়টি বিবেচনায় রেখে ক্রেতাদের সুবিধায় দুই দিনব্যাপী এই মেলা’র আয়োজন করা হয়েছিল। আমরা ভীষণ চমৎকার ভালো মেলাটি সম্পন্ন করেছি৷ তাছাড়া রামাদানে মাঝামাঝি সময়েও আমাদের আরও একটি মেলার আয়োজন করার পরিকল্পনা রয়েছে।