সুমন ভৌমিকঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ ফারুক হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে চাঞ্চল্যকর রাজু হত্যা মামলার ৩ আসামীকে গ্রেফতার করছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে রক্তমাখা রাম দা এবং চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গত ২০ ফ্রেবুয়ারি সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে মামলার ভিকটিম রাজু মোটরসাইকেল যোগে কোতোয়ালী থানাধীন সানকিপাড়া রেলগেইট মসজিদ মার্কেটে মেডিসিন কর্ণানের সামনে পৌঁছালে ভিকটিম রাজু’র পথ গতিরোধ করে আসামীগণ পূর্ব পরিকল্পিতভাবে রাম দা ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাথিরভাবে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে ভিকটিমকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। হত্যার ঘটনায় নিহতের ভাই মোঃ আব্দুল আল মামুন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৫৭, তারিখ-২২/০২/২০২৪ খ্রিঃ, ধারা-১৪৩/৩৪১/৩০২/৪২৭/৩৪ পেনাল কোড রুজু হয়।
মামলা হওয়ার পর ময়মনসিংহ পুলিশ সুপারের নির্দেশে ওসি ডিবি’র নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে নেত্রকোণা জেলার আটপাড়া থানাধীন মঙ্গলসিধ এলাকা থেকে মোঃ ইব্রাহিম (২০), আল আমিন (২৩) কে গ্রেফতার করেন। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি রক্তমাখা রাম দা এবং ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে আরো জড়িত থাকায় ২৩ ফ্রেবুয়ারি মোঃ নোমান ওরফে গালকাটা নোমান (২৮) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে, তারা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।