মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি।
জামালপুরের বকশীগঞ্জে আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা উপজেলা সরকারি গণগ্রন্থাগার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুরের জেলা প্রশাসক মো: শফিউর রহমান।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত এর সভাপতিত্ব অনুষ্ঠিত মতমিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জামালপুরের পুলিশ সুপার মো: কামরুজ্জামান বিপিএম,জামালপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার। অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী,বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ খাঁন এ সময় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ৪ জন মেয়র,২৭ জন সাধারণ ও ১১ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বকশীগঞ্জ পৌরসভায় আগামী ৯ মার্চ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।মোট ভোটারের সংখ্যা ৩৫ হাজার ৫১৮

